জামবনির নাগদি গ্রামে প্রসাদ খেয়ে ৬০টি পরিবারে ডায়রিয়া! শুক্রবার বিএমওএইচ সহ মেডিক্যাল টিম গ্রামে গিয়ে চিকিৎসা শুরু করলেন


জেএনএফ ওয়েব ডেস্ক : জামবনির নাগদি গ্রামে প্রসাদ খেয়ে ৬০টি পরিবারে ডায়রিয়া! বিএমওএইচ সহ মেডিক্যাল টিম গ্রামে গিয়ে চিকিৎসা শুরু করলেন শুক্রবার। জামবনি ব্লকের পড়িহাটি গ্রাম পঞ্চায়েতের নাগদি গ্রামে এহেন ঘটনার কথা শুক্রবার প্রথমে জানতে পারেন তৃণমূলের নাগদি বুথ সভাপতি বাবলু মুর্মু। তারপরেই ওই গ্রামে পৌঁছায় জামবনি ব্লকের বিএমওএইচ অভিরূপ সিং এর নেতৃত্বে ৯ জনের একটি মেডিক্যাল টিম। তাঁরা বাড়ি বাড়ি পরিদর্শণ করে স্থানীয় শিশুর আলয় কেন্দ্র থেকে সকলকে ওষুধ-পত্র বিলি করেন। জানা গিয়েছে, গ্রামবাসীদের উপসর্গ হিসেবে মূলত পায়খানা-বমি হচ্ছে। কিছুজনের আবার গায়ে জ্বরও রয়েছে। সংখ্যাটা প্রায় দেড়শো জন। তাঁদের মধ্যে ২৩ জনের শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করে চিলকিগড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও গ্রামের সকলের করোনার অ্যান্টিজেন টেস্টও করা হয়েছে। তাতে অবশ্য সকলের রিপোর্ট নেগেটিভ রয়েছে। তৃণমূলের নাগদি বুথের সভাপতি বাবলু মুর্মু জানিয়েছেন, ৩০ জুন হুল দিবসের দিন খালি পেটে থাকার পর পুজো শেষে বেলা এগারোটা নাগাদ সকলে প্রসাদ খেয়েছেন। যাঁরা যাঁরা প্রসাদ খেয়েছেন তাঁদের মধ্যে প্রথম পায়খানা শুরু হয় ওই দিন রাত থেকে। ৬০টি পরিবারে ডায়রিয়া হয়েছে। ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানিয়েছে, সম্ভবত ফুড পয়জনিং এর জেরে ডায়রিয়ার সমস্যা দেখা দিয়েছে। মেডিক্যাল টিম গিয়ে গ্রামের সকলের চিকিৎসা শুরু করেছেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago