জেএনএফ ওয়েব ডেস্ক :- দীর্ঘদিনের বেহাল রাস্তা অবশেষে পাকা হওয়ায় খুশি এলাকাবাসী।দীর্ঘ টালবাহানার পর অবশেষে পাকা রাস্তার কাজ শুরু হলো ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের ১৩/১৪০ পার্টে। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে, জটেশ্বর চৌপথি সংলগ্ন এলাকা থেকে ওই রাস্তাটি গিয়েছে জটেশ্বর হাজরা পাড়ায়। প্রায় ২৬০ মিটার ওই ঢালাই রাস্তা তৈরি করতে প্রায় নয় লক্ষ টাকা ব্যয় হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৩৫ বছর ওই কাঁচা রাস্তা বেহাল হয়ে পড়ে ছিল। ওই রাস্তায় প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে বর্ষা কালে রাস্তা খারাপের কারণে স্থানীয়দের দুর্ভোগে পড়তে হতো। দীর্ঘদিন পর ঢালাই রাস্তা তৈরি করে সমস্যার সমাধান করল জটেশ্বর দুই নং পঞ্চায়েত। এরফলে এলাকাবাসী উপকৃত হবেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…