বংশীহাড়ি টাঙ্গন নদীতে সুতি ফাঁদ বসিয়ে রমরমিয়ে চলছে অবৈধভাবে মৎস্য শিকার

জেএনএফ ওয়েব ডেস্ক :- দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকের কোয়েল ও বোরখৈর কলোনি এলাকায় প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধ ভাবে টাঙ্গন নদীতে চলছে মাছ শিকার। অভিযোগ দীর্ঘদিন ধরেই এলাকার কিছু অসাধু মৎস্য ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় টাঙ্গন নদীতে সুতি ফাঁদ বসিয়ে নদীর জলের প্রবাহমান জল সম্পূর্ণরূপে আটকে দিয়ে অবাধে মাছ শিকার করে চলেছে। এই শুতি জালের ফাঁক থেকে বাদ যায় না নদীর ছোট-বড় কোন মাছই। নদীর সমস্ত মাছ একসাথে ছেকে ধরে নেওয়ার ফলে নদীতে মাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি টাঙ্গন নদীর স্বাভাবিক ভারসাম্য হারিয়ে যাচ্ছে। অবৈধ পদ্ধতিতে নদীতে মাছ ধরার বিষয়টি প্রকাশ্যে আসতেই ক্ষোভের সৃষ্টি হয়েছে এলাকাবাসী থেকে শুরু করে বুনিয়াদপুরের পরিবেশবিদদের মধ্যে। অবিলম্বে টাঙ্গন নদীতে অসাধু পদ্ধতিতে সুতি ফাঁদ বসিয়ে মাছ ধরা বন্ধ করতে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন জেলার সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ জন।
এই প্রসঙ্গে এলাকার এক মহিলা কল্লতা রায় বলেন” দীর্ঘদিন ধরেই সূত্রপাত বসানোর ফলে এলাকার জমি জমা এবং নদীর তীরবর্তী শ্মশানঘাট ভেঙে চলেছে আমরা চাই সুতি ফাঁদ বসা বন্ধ হোক”।
জেলার পরিবেশপ্রেমী অমর পাল জানিয়েছেন “মানুষের সচেতনতার অভাবে এরফলেই নদীর জল আটকে চলছে অবৈধ প্রক্রিয়ায় মৎস্য শিকার। সাময়ীকভাবে বেশি পরিমাণ মাছ ধরা পড়লেও পরবর্তীতে মৎস্যজীবীরা এই সমস্যায় পড়বেন মাছের অভাবে”।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago