দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে তাঁর কুলিয়ানা গ্রামে দিদিকে বলো কর্মসূচি করল শাসকদল তৃণমূল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে তাঁর কুলিয়ানা গ্রামে দিদিকে বলো কর্মসূচি করল শাসকদল তৃণমূল। হ্যাঁ ঠিকই শুনছেন। দিলীপ ঘোষ! আর সেই ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের কুলিয়ানা গ্রাম। যা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ি। সেখানেই দিলীপ ঘোষকে সঙ্গে বৃহস্পতিবার দিদিকে বলো কর্মসূচি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে শাসকদল তৃণমূল। মিছিলের নেতৃত্বে ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি বীরবাহা সরেন টুডু, জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা তথা পশ্চিম মেদিনীপুরের পূর্ত কর্মাধক্ষ্য নির্মল ঘোষ, ব্লক সভাপতি টিঙ্কু পাল সহ স্থানীয় কর্মী-সমর্থকেরা। কুলিয়ানা গ্রামে এদিন প্রথমে মিছিল করে পরে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব। আর যে দিলীপ ঘোষ উপস্থিত ছিলেন তিনি হলেন তৃণমূলের অবিভক্ত মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য তথা ঝা়ডগ্রাম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

11 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

15 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago