অসহায় বৃদ্ধ-বৃদ্ধার কল্যানে কড়া আইন, ‘কুসন্তান’দের হতে পারে শ্রীঘরে ঠাঁই!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেক্স :- বৃদ্ধ বাবা-মা য়ের প্রতি অযত্ন কিংবা অবহেলা? কলকাতা পুলিশের নজরে এখন থেকে এর সবটাই শাস্তি যোগ্য অপরাধ৷ সন্তানদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে সোজা শ্রীঘরে ঠাঁই৷ ৫ হাজার টাকা জরিমানাও দিতে হবে৷ পাশাপাশি অবহেলিত বৃদ্ধ-বৃদ্ধারা সম্পূর্ণ নিখরচায় আইনি লড়াইও লড়তে পারবেন৷

কলকাতা পুলিশের পক্ষ থেকে ২০০৭ সালে বয়স্কদের সুরক্ষা প্রদানের জন্য তৈরী এই আইন এখন থেকে আরও কড়াকড়ি করা হচ্ছে৷ বিষয়টিকে গুরুত্ব বোঝাতে কলকাতা পুলিশ প্রশাসনের প্রতিটি ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনারের সঙ্গে বুধবার একটি বৈঠক করেন কমিউনিটি পুলিশ বিভাগের আধিকারিকরা৷ এক্ষেত্রে অসহায় বৃদ্ধ বা বৃদ্ধাদের প্রশাসনিক সাহায্য দিতে তৈরি হয়েছে একটি বিশেষ ফর্ম৷ এই ফর্ম পূরণ করে জমা দিলেই উপযুক্ত পদক্ষেপ নেবে প্রশাসন৷

বৈঠকে সংশ্লিষ্ট পুলিশ অআধিকারিকদের হাতে ওই বিশেষ ফর্ম তুলে দেওয়া হয়৷ এরপর যে আইনি পদক্ষেপ নেওয়া হবে তার জন্য আবেদনকারীর কোনও কোর্ট ফি এমনকি আইনজীবীর খরচ পর্যন্ত লাগবে না৷ আইন অনুযায়ী সৎ ছেলে-মেয়ে এমনকি সন্তান অনাবাসী ভারতীয় হলেও বৃদ্ধ মা-বাবার জন্য এই আইন একইভাবে প্রযোজ্য হবে৷ প্রশাসন সতর্ক করার পরেও কাজ না হলে, সেক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত মাসোহারা দেওয়ার নির্দেশ দিতে পারে আদালত৷

প্রসঙ্গত, সন্তানরা যে তাদের ভরণপোষণ দিতে বাধ্য এই বিষয়টা বহু বৃদ্ধ-বৃদ্ধার কাছেই অজানা৷ যারা জানেন, আইনি জটিলতা, আর্থিক পরিস্থিতির জন্য সাহস করে অভিযোগ জানাতে পারেননা৷ কলকাতা পুলিশের এই কড়া পদক্ষেপ অসহায় বৃদ্ধ মা-বাবাদের জন্য বিশেষ ভাবে সহায় হবে বলেই আশা করা যায়৷

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago