দিনহাটার পুঁটিমারিতে উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় পথ অবরোধ করে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের

জেএনএফ ওয়েব ডেস্ক :- আশানুরূপ ফল না হওয়ায় বৃষ্টিতে ভিজে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের পথ অবরোধ করে বিক্ষোভ দিনহাটায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দিনহাটা-কোচবিহার মেইন রোডে পুঁটিমারি এলাকায়। এদিন সেখানে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় দিনহাটার পুঁটিমারী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা। ওই ঘটনায় দিনহাটা-কোচবিহার মেইন রোডে যান জটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে দিনহাটা থানার পুলিশ। পরে পুলিশ বিক্ষোভরত ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে এবং তাদের আশ্বাস দিয়ে পথ অবরোধ তুলে দেন।
পড়ুয়াদের দাবি, একাদশ শ্রেণীর পরীক্ষাতে তাদের নম্বর কম দেওয়া হয়েছে। সেই ভিত্তিতে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তাদের নম্বর ৫০ শতাংশের কম। পরীক্ষা নেওয়া হয়নি এবং ফলও আশানুরূপ হয়নি। এর থেকে পরীক্ষা নেওয়া ভালো ছিল বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা।
এদিন পুঁটিমারী উচ্চ বিদ্যালয়ের বিক্ষোভরত ছাত্র নুর হোসেন জানান, একাদশ শ্রেণীতে আমাদের নম্বর কম দেওয়া হয়েছিল। আমরা স্কুলে জানালে আমাদের বলা হয়েছিল একাদশ শ্রেণীর নম্বর নিয়ে কি করবি ? কিন্তু এখন তো সেই নম্বরই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করলো। আমরা এত কম নম্বর নিয়ে কোনো কলেজে অনার্সের জন্য আবেদন করতে পারবো না। আমদের ভবিষ্যৎ কি হবে?
জানা গেছে, এদিন বিক্ষোভ শেষে দিনহাটা থানার আইসি জয়দ্বীপ মোদক ও স্কুলের কয়েকজন শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের নিয়ে বৈঠক করেন।
এবিষয়ে বিদ্যালয়ের বাংলার বিভাগের শিক্ষক প্রলয় ভট্টাচর্য্য জানান, আমাদের বিদ্যালয়ের কিছু কিছু ছেলেমেয়ের মনে হয়েছে তাদের প্রাপ্ত নম্বর তাদের কাম্য নম্বরের ধারে কাছে নেই। তাই তারা বিক্ষোভ দেখিয়েছে।
তিনি আরও জানান, প্রধান শিক্ষক ও দিনহাটা থানার আইসি সাহেবের যৌথ নির্দেশ অনুযায়ী আগামী শনিবার প্রধান শিক্ষক মহাশয়ের উপস্থিতিতে ছাত্র ছাত্রীদের বিষয় ভিত্তিক আবেদন করতে বলা হয়েছে। আমরা তাদের অসন্তুষ্টির কারণ কালবিলম্ব না করেই উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদকে জানাবো।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

1 day ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

1 day ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

2 days ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

3 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

3 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

3 days ago