জেএনএফ ওয়েব ডেস্ক:- আক্রান্ত হওয়ার পর কার্যত নিখোঁজ হয়ে গেলেন এক তৃণমূল নেতা। মাথাভাঙ্গার ১ নম্বর ব্লকের কুর্শামারি এলাকার ওই তৃণমূল নেতার নাম জুল জালাল মিয়াঁ। আজ বিকেল ৩ টা নাগাদ কোচবিহার থেকে বাড়িতে ফেরার সময় মাথাভাঙ্গার কুর্শামারি এলাকায় রাস্তায় রাখা পুলিশের ব্যারিকেট দিয়ে জুল জুলাল মিয়াঁর গাড়ি আটকে মারধোর করা হয় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় গাড়িটিকেও।
ওই ঘটনার খবর পেয়ে মাথাভাঙ্গা থানার আইসি বিনোদ গজমিরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গেলে সেখানে জুল জালাল মিয়াঁ, তাঁর গাড়ির চালক কিম্বা কোন দুষ্কৃতিকে দেখতে পান নি পুলিশ। এরপরেই পুলিশ মাথাভাঙ্গার বিভিন্ন নার্সিং হোম ও হাসপাতাল সহ বেশ কিছু জায়গায় তল্লাশি শুরু করেছে। কিন্তু এদিন সন্ধ্যা পর্যন্ত তাঁর খোঁজ পাওয়া যায় নি। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে এবং জুল জালাল বাবুর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। তিনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন, গোটা বিষয়টি তদন্ত করে দেখছেন বলে জানিয়েছেন আইসি বিনোদ গজলের।
এক সময় কুর্শামারি এলাকায় তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান জুল জালাল মিয়াঁ। বর্তমানে তিনি কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের সদস্য। দলের গোষ্ঠী কোন্দলে জুল জালাল মিয়াঁকে জরিয়ে পড়তেও দেখা গিয়েছিল। তাঁর উপড়ে এই হামলার পিছনে গোষ্ঠী কোন্দল বা অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…