দাবি পূরণ নাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছে পোস্ট অফিসের এজেন্টরা, ঝাড়গ্রামে রাজ্য সম্মেলনে থেকে সিদ্ধান্ত গ্রহণ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দাবি পূরণ নাহলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পথে নামতে চলেছে পোস্ট অফিসের এজেন্টরা। রবিবার ঝাড়গ্রামে শহরে চতুর্থ রাজ্য সম্মেলন থেকে এমনই সিদ্ধান্ত গ্রহণ করেছেন এজেন্টরা।

রাজ্যের বিভিন্ন জেলা থেকে ৪০০ জন প্রতিনিধি এদিন হাজির হয়েছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম। ঝাড়গ্রাম জেলা স্বল্প সঞ্চয় এজেন্ট ইউনিয়নের সম্পাদক রায়পদ সিং বলেন,‘সারা দেশে যেখানে দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে সেখানে পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় এজেন্টদের কমিশন দিনের পর দিন কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। একশো টাকায় পঞ্চাশ পয়সা কমিশন করা হয়েছে এজেন্টদের। এছাড়াও নানা প্রকল্প এজেন্টদের বাদ দিয়ে সরাসরি পাবলিকের হাতে তুলে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।’ স্বল্প সঞ্চয় এজেন্ট ইউনিয়নের রাজ্য সম্পাদক নুপুর দে দাস বলেন,‘পোস্ট অফিসে সুদের হারও প্রতি তিন মাস অন্তর কমিয়ে দেওয়া হচ্ছে গ্রাহকদের। পাশাপাশি এজেন্টদের কমিশনও কমিয়ে দেওয়া হয়েছে। সারা রাজ্যে ২০ হাজারের বেশি এজেন্ট এই কাজের সঙ্গে যুক্ত। আজ তাঁরা ও তাঁদের পরিবার সংকটের মুখে। আমাদের দাবি মানা না হলে আন্দোলনের পথে নামতে বাধ্য হবে এজেন্টরা।’ অবশ্য সম্মেলনে ঝাড়গ্রামের বিজেপি সাংসদ কুনার হেমব্রম বলেন,‘এজেন্টদের জ্বলন্ত সমস্যার বিষয় গুলি সুযোগ পেলে অবশ্যই কেন্দ্রীয় সরকারের কাছে তুলে ধরব।’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 weeks ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

3 weeks ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

3 weeks ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

3 weeks ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

3 weeks ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

3 weeks ago