
রবিবার ঝাড়গ্রাম জেলাজুড়ে পালিত হল পালস পোলিও টিকাকরণ কর্মসূচী। এদিন ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে শিশুদের পোলিও খাইয়ে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা এবং হাসপাতালের সুপার ইন্দ্রনীল সরকার। জেলার সমস্ত ব্লকেই এই কর্মসূচী পালন করা হয়। ঝাড়গ্রাম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন,‘জেলায় পাঁচ বছর পর্যন্ত ৯৪ হাজার ৩২৬ জন বাচ্চা রয়েছে। তাঁদের সকলকে নিয়ে পোলিও খাওয়ানোর জন্য কর্মসূচী শুরু হয়েছে। আগামী তিনদিন ধরে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে একশো শতাংশ বাচ্চাদের পোলিও খাওয়ানোর ব্যবস্থা করবেন।’
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…