
ঝাড়গ্রাম: রাম নবমী উপলক্ষ্যে রাস্তায় নেমে চাঁদা সংগ্রহের সময় পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগে চার মহিলাকে গ্রেফতার করল বিনপুর থানার পুলিশ। ধৃত চার মহিলার নাম রেখা সিংহ,পুষ্প রানা, কাজল দাস ও রানী ধাড়া । তাদের বাড়ি বিনপুর থানার দহিজুড়ির বাথামডাঙ্গা এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দহিজুড়ির বাথামডাঙ্গা এলাকায় রাম নবমী উপলক্ষ্যে চাঁদা কাটছিলেন বেশকয়েকজন মহিলা। খবর পেয়ে সেখানে পৌঁছয় বিনপুর থানার পুলিশ। অভিযোগ, চাঁদা কাটতে বারণ করার পর মহিলারা চড়াও হয় পুলিশ কর্মীদের উপর। বেশকিছু সময় কথা কাটাকাটির পর শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ কর্মীদের মারধর করার অভিযোগ ওঠে। এরপর পুলিশ বাহিনী চার মহিলাকে আটক করে। টানা জিজ্ঞাসাবাদের পরে তাদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা , পুলিশকে মারধর, প্রাণে মেরে ফেলার চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে পুলিশ। বুধবার ধৃতদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
সরকারি আইনজীবী অনিল মণ্ডল বলেন,”সরকারি কাজে বাধা,পুলিশকে মারধর, খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে ৪ মহিলাকে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেলা হেফাজতের নির্দেশ দেন” ।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…