রাধানগর অঞ্চলের বৈঠকে যোগ দিলেন নির্দল পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পতাকা তুলে দিলেন মন্ত্রী

বুদ্ধদেব বেরা ,জেএনএফ, ঝাড়গ্রাম : লোকসভা ভোটকে সামনে রেখে প্রার্থীর সমর্থনে জোর প্রচার চালাচ্ছে শাসকদল তৃণমূল। শুক্রবার রাধানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালিপদ সরেনের (খেরওয়াল) প্রস্তুতি সভা অনুষ্টিত হয় ঝাড়গ্রাম শহরের একটি বেসরকারি গেষ্ট হাউসে। ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা, ঝাড়গ্রাম জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি, ঝাড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন মাহাত, ঝাড়গ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি দেবব্রত সাহা ও রাধানগর অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ। এদিনের প্রস্তুতি সভার মূল লক্ষ্য ছিল আসন্ন লোকসভা ভোটে কিভাবে বৈতরনী পার করা যায়। মানুষের দরজায় যাওয়ার রণকৌশল তৈরি হয়। ওই সভাতে রাধানগর অঞ্চলের বেতকুঁদরী বুথের নির্দল পঞ্চায়েত সদস্য ভীম মান্ডী তাঁর অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।
তৃণমূল কংগ্রেসে আগত সবাইকে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা ও সভাধিপতি চিন্ময়ী মারান্ডি l যোগদান বিষয়ে রাধানগর অঞ্চল সভাপতি বিদ্যুৎ ঘোষ বলেন, মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন তাই মানুষ আমাদের দলে যোগদান করছেন। ভীমবাবু সহ সকলকে স্বাগত তৃণমূল কংগ্রেস পরিবারে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago