দশমীর বিদায় বেলায় গ্রামের দুর্গা মায়েদের হাতে শাড়ি তুলে দিল জঙ্গলমহল মেরিনার্স

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : দশমীর বিদায় বেলায় শ্বশুর বাড়ি ফেরার পালা মা দুর্গার। তাই শ্বশুর বাড়ি যাওয়ার আগে গ্রামের দুর্গা মায়েদের হাতে শাড়ি তুলে দিল জঙ্গলমহল মেরিনার্স। জঙ্গলমহল মেরিনার্স নামে এই মোহনবাগান ফ্যানস ক্লাবটি গোপীবল্লভপুর ঝাড়গ্রাম মেরির্নাস নামেও পরিচিত। দু-এক জন ছাড়া ক্লাবের সদস্যদের কোনো স্থায়ী চাকরী নেই। শুধুমাত্র নিজের বাঁচানো অর্থে তারা আনন্দ ভাগ করেন সবার সাথে। ২০১৫ সালে এই ক্লাবের পথ চলা শুরু হয়। তারপর থেকেই গোপীবল্লভপুর এলাকার প্রত্যন্ত স্কুলের পড়ুয়া, এলাকার গরিব মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে এসেছেন তাঁরা। বিগত বছরে স্কুলের ছেলেমেয়েদের খাতা, ব্যাগ,পেন, পেনসিল ও প্রত্যন্ত এলাকার গরীব মানুষা যারা ঘরের অভাবে বাইরে রাত কাটান তাদেরকে কম্বল বিতরণ করেছে এই ফ্যানস ক্লাব। এবছরও পুজোর বিদায়ের সুরেও যে আগামীর আনন্দ থাকে তা ভাগ করে নিতে উদ্যোগী হয়েছিলেন তাঁরা। বিজয়া দশমীর দিনেই মায়ের বিদায় বেলায় গ্রাম-বাংলার মায়েদের আঁচলের ছায়ায় আসতে পেরে খুশি ক্লাবের কর্মকর্তারা। গোপীবল্লভপুর ২নং ব্লকের অহরডাঙা ও সনাকড়া দুটি গ্রাম মিলিয়ে মোট ৬০-৭০ জনকে এদিন শাড়ি উপহার দেন জঙ্গলমহল মেরিনার্সের সদস্যরা। গ্রুপের সদস্যরা বলেন,’বিজয়া দশমীর দিন বিদায়ের সুরে আমরা আগামীর আনন্দ ভাগ করে নিতে দুই গ্রামের প্রতিটি মহিলাদেরকে একটি করে শাড়ি বিতরণ করেছি। এহেন উপহার পেয়ে খুশি তাঁরাও। অহরডাঙা গ্রামের রইবারি সিং, সন্ধ্যা সিং, দেবী সিং ও সনাকড়া গ্রামের বুলু মান্ডি, মালতি সিং’রা বলেন,’নতুন শাড়ি পেয়ে আমরা সকলেই খুব খুশি!’

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago