
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : উৎসব ফুরোয় না। দশমীর বাতাসে যখন বিদায়-বিষাদের সুর, বাঙালি মন ভারাক্রান্ত, তখনই দশেরা ঘিরে নতুন করে উৎসবে মাতে ঝাড়গ্রাম। রাবণ পোড়া দেখতে জড়ো হন হাজার হাজার মানুষ। এ বারও তার ব্যতিক্রম হয়নি। দশেরা উৎসবে গা ভাসালেন ছোট থেকে বড় সকলেই। রাবণ পোড়া ঘিরে উৎসাহে মেতেছে পুরাতন ঝাড়গ্রাম। সর্বত্র একটাই প্রার্থনা, অশুভকে শক্তিকে হারিয়ে জয়ী হোক শুভ শক্তি।প্রস্তুতিটা শুরু হয়েছিল কয়েকদিন আগেই। পুরাতন ঝাড়গ্রামের আরএমএস ময়দানের পাশে ফাঁকা জায়গায় তৈরি হয়েছে রাবণের মুখোশ। মুখোশের মধ্যে থাকে আতসবাজি। তিরের আগুন রাবণের বুকে এসে লাগে। ক্রমে আগুন ছড়ায় দশাননের সর্বাঙ্গে। পুড়ে ছাই হয় দশটি মাথা। পুরো এলাকা আলোর রোশনাইয়ে ভরে ওঠে। উৎসব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম রাজ পরিবারের উত্তরসূরি তথা প্রাক্তন পৌরপিতা দুর্গেশ মল্লদেব, জয়দীপ মল্লদেব, ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠোর,ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অকাল বোধন করে রাবণের সঙ্গে যুদ্ধে নেমেছিলেন রামচন্দ্র। রাবণ বধ হয়েছিল দশমীতে। সে জন্য দুর্গাপুজোর দশমীর সন্ধ্যায় ঘটা করে বহু জায়গায় হয় রাবণ পোড়া। রাবণের একটি বড় কাঠামো তৈরি করে তার মধ্যে ঠেসে দেওয়া হয় নানা ধরনের বাজি। রাবণ পোড়া শুরু হলে সেই বাজি ফাটতে থাকে সশব্দে। এই উৎসব মূলত উত্তর ভারতের হলেও ঝাড়গ্রাম জেলার পুরাতন ঝাড়গ্রাম, লালগড়ের মতো বেশ কিছু জায়গায় দীর্ঘকাল ধরে এই প্রথা চলে আসছে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…