আবারও তৃণমূল নেতার বাড়ি থেকে প্লাস্টিকের জার ভর্তি বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি নদীয়ার চাপড়া থানার হাঁটরা এলাকায়।নদীয়ার চাপড়া এলাকা থেকে মাঝেমধ্যেই উদ্ধার হয় প্রচুর পরিমাণে বোমা।গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকার তৃণমূল নেতা আক্কাদ শেখের বাড়ির থেকে এই বোমা ভর্তি জার উদ্ধার করে চাপড়া থানার পুলিশ।একটি প্লাস্টিক জারের মধ্যে প্রায় ১০ থেকে ১২ টি বোমা রয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই বোম গুলি নিষ্ক্রিয় করার জন্য উদ্ধার করে নিয়ে যায় চাপড়া থানার পুলিশ। এরপর বোমা গুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়ারড কে খবর দেয় পুলিশ। তবে ওই নেতার দাবি কে বা কারা শত্রুতা করে তার বাড়ির মধ্যে রেখে গেছে ওই বোমা গুলি। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…