পেট্রোলের দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের !


জেএনএফ ওয়েব ডেস্ক :- পেট্রোলের দাম নিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের।রাজ্যজুড়ে কোথাও পেট্রোলের দাম একশো পেরিয়েছে আবারও কোথাও একশোর দোরগোড়ায় দাঁড়িয়ে পেট্রোলের দাম।রায়গঞ্জে পেট্রোলের দাম একশো না পেরোলেও একশোর দোরগোড়ায় দাঁড়িয়ে পেট্রোলের দাম ৯৯ টাকা ৭৩ পয়সা হয়েছে।রাত পেরোলেই এই দাম একশো ছুঁয়ে যাবে বলে মনে করছেন সাধারণ মানুষ।রবিবার পাম্পে পেট্রোল নিতে সাধারণ মানুষের লম্বা লাইন দেখা দিলেও উর্দ্ধমুখী পেট্রোলের দাম নিয়ে কেউ ক্ষোভ উগরে দিলেন আবার কেউ রীতিমতো হতাশ।
পেট্রোলের দাম বেড়ে যাওয়ায় রবিবার রাতে নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল শ্রমিক সংগঠন।রায়গঞ্জের এনবিএসটিসি বাসস্ট্যান্ডের সামনে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়।এই বিক্ষোভের ব্যাপারে আইএনটিটিইউসি’র কার্যকরী সভাপতি কৌশিক দে জানান,”আজকে আমরা নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করলাম, কারণ যেভাবে পেট্রোল আর ডিজেলের দাম বেড়েছে তাতে আগামী দিনে পরিবহন শিল্পের ভবিষৎ নরেন্দ্র মোদির জন্য নষ্ট হতে চলেছে।বেসরকারি বাস চলছে না তার ফলে প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়েছে।বাস না চলার দরুণ বেসরকারি বাসস্ট্যান্ডের ভেতরে যেসব হোটেলগুলো রয়েছে সেগুলোও বন্ধ, মানুষের জীবন জীবীকা বেহাল হয়ে পড়েছে। তাই আমাদের এই বিক্ষোভ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago