তৃণমূল ছাত্র পরিষদের সভা ঘিরে  করোনাবিধি জলাঞ্জলি জলপাইগুড়িতে

জেএনএফ ওয়েব ডেস্ক:- তৃণমূল ছাত্র পরিষদের সভা ঘিরে একপ্রকার করোনাবিধি জলাঞ্জলি জলপাইগুড়িতে। মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছিল। কিন্তু অত্যধিক ভিড়ে একপ্রকার করনাবিধি ভেস্তে গেল এ দিন। পাশাপাশি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অভিজিৎ সিনহার অনুপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এ বিষয়ে সৈকত চট্টোপাধ্যায় বলেন, অভিজিৎ জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। তার এনিয়ে জেলার অন্যান্য জায়গাতেও  অনুষ্ঠানের দায়িত্ব রয়েছে। তাই তিনি আসতে পারেননি। তার হয়ে  তৃণমূল ছাত্র পরিষদের শহর ব্লক  সভাপতি উপস্থিত আছেন। নারায়নী সেনাদের ভুল বুঝিয়ে সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির কথা বলছে বিজেপি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি কেন্দ্রীয়  দুই প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক ও জন বারলার বিষয় নিয়ে তীব্র সমালোচনা করেন সৈকত।উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সাধারণ সম্পাদক তথা জলপাইগুড়ি তৃণমূল ছাত্র পরিষদের কো-অর্ডিনেটর ত্রিনাথ দাস, কোচবিহারের কো-অর্ডিনেটর সৌভিক রায়, শহর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুবব্রত চৌধুরী প্রমুখ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago