জেএনএফ ওয়েব ডেস্ক : ধারালো অস্ত্রের দিয়ে বৌদিকে কুপিয়ে খুন করার অভিযোগ দেওরের বিরুদ্ধে। । মঙ্গলবার দুপুর দুটো নাগাদ কোচবিহার জেলার তুফানগঞ্জ এর, অন্দরান ফুলবাড়ীর কদমতলা এলাকার ঘটনা। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। মৃত ওই মহিলার নাম জয়ন্তি বর্মন (বয়স ২৯)। ঘাতক দেওরের নাম জয়কান্ত বর্মন। বৌদিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার পর নিজেই তুফানগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন ঘাতক ব্যক্তি। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। মৃত স্ত্রীকে দেখতে হাসপাাতালে ছুটে আসে স্বামী, দেখতে এসে নিজেই অসুস্থ হয়ে কিন্তু মহিলার স্বামী বর্তামনে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মৃত জয়ন্তী বর্মন এর তার দেওর জয়কান্ত বর্মনের বচসা বাঁধে, তারপরে বাড়িতে থাকা কুড়াল দিয়ে কোপ দিয়ে খুন করে তার বৌদিকে, যদিও পরবর্তীতে নিজেই ধারালো অস্ত্রসহ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন ঘাতক ওই ব্যাক্তি।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…