Breaking
11 Jul 2026, Sat

তৃণমূলে সাংগঠনিক দায়িত্ব বেড়ে রাজ্য কমিটিতে স্থান পেলেন ঝাড়গ্রামের দুই বিধায়ক চূড়ামণি মাহাত ও সুকুমার হাঁসদা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনে ঢালাও রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ২০২১ সালের নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে এবার দল গঠনের দলের পুনর্বিন্যাস করল তৃণমূল৷ দলের ভাবমূর্তি রক্ষা করতে এবার ২১ জনের নতুন তালিকা তৈরি করা হয়েছে৷ উল্লেখযোগ্য ভাবে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় করা হয়েছে বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি বিজেপির কাছে হেরে যায় তৃণমূল। এবারে বিধানসভা নির্বাচনের আগে তাই বড়সড় রদবদল করে সংগঠনে ঝাঁকুনি দিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলা তৃণমূলের প্রাক্তন দুই জেলা সভাপতি চূড়ামণি মাহাত ও সুকুমার হাঁসদার দায়িত্ব বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম জেলার দুই বিধায়ক চূড়ামণি মাহাত ও সুকুমার হাঁসদা এতদিন জেলা রাজনীতির মধ্যে সীমাবদ্ধতা ছিলেন। তাঁদেরকে দলের রাজ্য কমিটিতে স্থান দিয়ে গুরুত্ব বাড়ালেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

You Missed

Developed by