তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর মাহাত, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি হলেন দুলাল মুর্মু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনে ঢালাও রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ২০২১ সালের নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে এবার দল গঠনের দলের পুনর্বিন্যাস করল তৃণমূল৷ দলের ভাবমূর্তি রক্ষা করতে এবার ২১ জনের নতুন তালিকা তৈরি করা হয়েছে৷ উল্লেখযোগ্য ভাবে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় করা হয়েছে বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি বিজেপির কাছে হেরে যায় তৃণমূল। এবারে বিধানসভা নির্বাচনের আগে তাই বড়সড় রদবদল করে সংগঠনে ঝাঁকুনি দিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালগড় আন্দোলনের মুখ ছত্রধর মাহাতকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হয়েছে৷ পাশপাশি ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতিতে নতুন মুখ নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Recent Posts

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

2 hours ago

‘ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ।’

ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন প্রাক্তনী সংসদের উদ্যোগে ‘মায়ের নামে একটি গাছ’ কর্মসূচির আওতায় ঝাড়গ্রামে ১০০০টি বৃক্ষরোপণের সূচনা; উদ্বোধন করলেন বিধায়ক…

2 hours ago

লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের, হাসপাতালে চিকিৎসাধীন মেয়ে

,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…

4 days ago

নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন।

জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…

5 days ago

ভারত মহিলা সংস্কৃতিক সংগঠনের প্রথম জেলা সম্মেলন

মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…

5 days ago

ঝাড়গ্রাম বৈঠকে করলেন আদিবাসী উন্নয়ন দফতরের প্রতি মন্ত্রী

আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…

5 days ago