
ঝাড়গ্রাম : তৃণমূলের একটাই ট্রেড ইউনিয়ন। কোনও গোষ্ঠীবাজী চলবে না। এটা মনে রাখতে হবে। এমন কোনও কাজ করবেন না, যাতে নেত্রী ও দলের সম্মানহানি হয়। নিজে সতর্ক থাকুন। শনিবার ঝাড়গ্রাম শহরে দলীয় নেতা¬-কর্মীদের এভাবেই সর্তক করলেন আইএনটিটিইউসির রাজ্য সভানেত্রী দোলা সেন।প্রসঙ্গত, ঝাড়গ্রাম শহরে আইএনটিটিইউসির দুটি গোষ্ঠী রয়েছে। একটি শহর সভাপতি প্রশান্ত রায়ের অনুগামীর গোষ্ঠী রয়েছে। আর একটি তৃণমূল নেতা গৌরাঙ্গ অনুগামীর গোষ্ঠী। সেই প্রসঙ্গ উসকে দিয়ে এভাবে হুঁশিয়ারি দেন দোলা সেন। তিনি বলেন, দলের নামে বিল বই ছাপিয়ে চাঁদা তোলা যাবে না। কোনও কাজ করার আগে দশবার ভাবুন কোনও ফাউল করছি না তো। এদিন ঝাড়গ্রামের ইউনিগ্লোবাল পেপার মিলের তৃণমূল শ্রমিক সংগঠনের বার্ষিক সম্মেলনে যোগ দিতে এসেছিলেন দোলা সেন। প্রথমে ঝাড়গ্রাম শহরে একটি পদযাত্রায় যোগ দেন তিনি। তারপর শহরের দেবেন্দ্রনমোহন হলে সম্মেলন যোগ দেন তিনি। রাজ্য সভানেত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শ্রমিক সংগঠনের জেলা সভাপতি দীনেন রায়, ঝাড়গ্রাম শহর তৃণমূলের সভাপতি প্রশান্ত রায় প্রমুখ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…