
নিউজ ফ্ল্যাশ ডেক্স:- চক দে ইন্ডিয়াতে ছবিতে কোচের ভূমিকায় থাকা শাহরুখ খানের ফাইনাল ম্যাচের ঠিক আগে তার ছাত্রীদের উদ্দেশ্যে দেয়া সেই ৭০’ মিনিট যেন আজকে আই লিগের খেতাবি লড়াইয়ের শেষ দিনে অ্যালেজান্দ্রো এবং নওয়াজের ছেলেদের জন্য জীবনের সেরা ৯০’ এর খেলা দেখানোর দিন ছিল আজকে। একদিকে ছিল ১৬ টি বছরের দীর্ঘ না পাওয়ার যন্ত্রণা অন্যদিকে ছিল প্রথম়বার ভারত সেরার শিরোপা পাওয়ার লড়াই। আশা নিরাশার দোলাচলে দুলছিল যেন আসমুদ্র হিমাচল। নিজের দলের জয়ের পাশাপাশি লাল হলুদ সমর্থকদের দরকার ছিল চেন্নাইয়ের পয়েন্ট নষ্ট করা। দিনের প্রথমটা লাল হলুদের জন্য শুরু হয়েছিল ইস্টবেঙ্গলের পক্ষে যাকে বলে একদম ‘পজিটিভ নোটে’। মাত্র ৩ মিনিটের মাথায় রোনাল্ড বিলালার হেডে চেন্নাইয়ের বিরুদ্ধে লিড ও নিয়ে নেয় পাঞ্জাব। প্রথমার্ধে একের পর এক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় চেন্নাই। অপরদিকে গোকুলামের বিরুদ্ধে বেশ ব্যাকফুটেই ছিল লাল হলুদ। আশ্চর্যজনকভাবে গোকুলাম প্রথমার্ধে বেশি আক্রমণাত্মক খেলে চাপে ফেলে দেয় গোকুলাম । বিরতিতে যদিও খেলার স্কোর ছিল ০-০।
দ্বিতীয়ার্ধের খেলা ইস্টবেঙ্গলের ম্যাচ চেন্নাইয়ের ম্যাচের ৩’ আগেই শুরু হয়। চেন্নাই পাঞ্জাবের বিপক্ষে ৫৫’ মিনিটের মাথায় পেনাল্টি পায়। সেই পেনাল্টি থেকে ৫৬’ গোল করে ১-১ করেন মান্জ্ঞি। ৬৯’ মিনিটে কর্নার থেকে গৌরব ভোরার শটে ২-১ গোলে এগিয়ে যায় চেন্নাই। অপরদিকে সেই ৬৯’ মিনিটেই জোসেফের গোলে লিড নেয় গোকুলাম। ৭৯’ পেনাল্টি থেকে গোল শোধ করেন জ্যামি স্যান্টোস কোলাডো। ৮৫’ রালতের গোলে ২-১ গোলে এগিয়ে যায় লাল হলুদ বাহিনী। অপরদিকে চেন্নাইয়ের হয়ে ৯০+৩’ হেডে তার দ্বিতীয় গোলটি করে অভিষেকেই দলের হয়ে আই লিগ জয় নিশ্চিত করেন। অপরদিকে দীর্ঘ ১৬ বছরের অন্ধকার মুছে লাল হলুদ তাঁবুতে ফিরল না আই লিগ খেতাব। ৪৩ পয়েন্ট নিয়ে ১ পয়েন্টের ব্যবধানে ইস্টবেঙ্গলকে পিছনে ফেলে আই লিগের খেতাব জিতল দক্ষিণের ক্লাব।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…