জেএনএফ ওয়েব ডেস্ক:- ডিউটি করে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক পুলিশকর্মীর। জানা যায় মঙ্গলবার রাতে জটেশ্বর পুলিশ ফাঁড়ি থেকে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে ফালাকাটা – বীরপাড়া জাতীয় সড়কে কাজলী হল্ট এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি । ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হন হোম গার্ডে কর্তব্যরত বিমল রায় (৫০)। তার বাড়ি ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অর্ন্তগত বেংকান্দি এলাকায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। পথেই মৃত্যু হয় তার। এই ঘটনায় শোকের ছায়া গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় দশটা নাগাদ একটি পাথর বোঝাই ডাম্পারের সঙ্গে একটি বাইকের সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনার জেরে ওই ডাম্পারটি রাস্তার পাশে উল্টে যায়। ওই সংঘর্ষে দুই জন গুরুতর জখম হয়। সেই দুইজন আহত ব্যক্তির মধ্যে পুলিশকর্মী বিমল রায় ও ডাম্পারের চালক ছিলো বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ ঘাতক গাড়ির উদ্ধার করার চেষ্টা করছে।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…