জেএনএফ ওয়েব ডেস্ক :- বুধবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরে সিপিএম ও বিজেপি ছেড়ে ১০০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করল। নতুনদের হাতে দলীয় পতাকা তুলে দেন ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন ফাঁসিদেওয়া ২ যুব তৃণমূলের সভাপতি সীতম পাল,ফাঁসিদেওয়া ব্লক ১ যুব তৃণমূলের সভাপতি আকতার আলি। এই বিষয়ে ফাঁসিদেওয়া ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজল ঘোষ বলেন যে এদিন বিধাননগর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএমের ভোলা মন্ডল,বিজেপি নেতা রাজেন সরকার,নরজিত সরকার,আর এস এস এর সক্রিয় সদস্য দীপক দাস সহ শতাধিক কর্মী আমাদের দলে যোগদান করলো। তারা বুঝতে পেরেছে যে সত্যি মানুষের সেবা করতে চান তাহলে একমাত্র তৃণমূল কংগ্রেসে করতে পারবে। এবং মানুষের কাজ করতে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা ব্যানার্জিই একমাত্র ভরসা। এর পরেই আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদের তাদের গ্রহণ করি। এর পাশাপাশি তিনি আরও যে এর পর আরও অনেক বড় একটি যোগদান কর্মসূচি রয়েছে।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…