টেট পাশ করলেও ইন্টারভিউ লিস্টে নাম না থাকায় ডিআই অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন কোচবিহার জেলা টেট নন ইনক্লুটেড একতা মঞ্চের

জেএনএফ ওয়েব ডেস্ক :- ২০১৪ সালে টেট উত্তীর্ন হলেও ইন্টারভিউ লিস্টে নাম না থাকায় কোচবিহারে বিক্ষোভ জেলার টেট উত্তীর্ণরা। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার শহরের প্রাণ কেন্দ্র সাগরদিঘি স্কোয়ারে জেলা ডিআই অফিসারকে ডেপুটেসান জমা দেন টেট উত্তীর্ণদের সংগঠন টেট নন ইনক্লুটেড একতা মঞ্চ। এদিন করোনা বিধি মেনে তাঁদের পক্ষে তিনজনের একটি প্রতিনিধি দল কোচবিহার জেলা ডিআই অফিসে গিয়ে ডেপুটেশন দেন।এবং দপ্তরের বাহিরে হাতে পোস্টার, ব্যানার নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা।
তাদের অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রী গত কয়েক দিন আগে ঘোষণা করেন ২০১৪ সালের টেট উত্তীর্ণদের ধাপে ধাপে দুর্গা পুজোর আগে নিয়োগ করা হবে কিন্তু সেই টেট উত্তীর্ণদের ইন্টারভিউ লিস্ট বের হলেও তাদের সেই লিস্টে নাম নেই। এই অবস্থায় আজ তারা কোচবিহার জেলা ডিআই অফিসে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের মাধ্যমে ডেপুটেসান জমা দেন।
বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী মাম্পি বর্মণ বলেন, আজ আমরা কোচবিহার জেলা ডিআই অফিসারকে ডেপুটেসান জমা দিলাম কোচবিহার জেলা টেট নন ইনক্লুটেড একতা মঞ্চের পক্ষ থেকে। কারন রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু দিন আগে ঘোষণা করে ছিলেন ২০১৪ সালের ২০ হাজার টেট পাস ক্যান্ডিডেট রয়েছে। তাদের মধ্যে ১৬ হাজার ৫০০ টেট পাস দের পুজোর আগে ধাপে ধাপে নিয়োগ করা হবে এবং পরবর্তীতে ক্যান্ডিডেটদের ধাপে ধাপে নিয়োগ করা হবে কিন্তু দিদির প্রতিশ্রুতি মত নিয়োগ হলেও বহু সংখ্যক প্রার্থী এখনও নন ইনক্লুটেড হয়ে আছেন। তারা মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন যাতে এই সব নন ইনক্লুটেড প্রার্থীদের পুজোর আগে নিয়োগ করে এই বেকারত্তের জ্বালা থেকে মুক্তি দেন।
তিনি আরও বলেন, কোচবিহার জেলায় এই নন ইনক্লুটেড প্রার্থীদের সংখ্যা প্রায় ৩০০–র মত। তাদের অবিলম্বে এবং সম্পূর্ণ স্বচ্ছতার সাথে পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার আবেদন রাখি সরকারের কাছে।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago