কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি বিষ্ণুপদ বর্মণের মৃত্যু বার্ষিকী পালন জেলা তৃণমূল কংগ্রেস

জেএনএফ ওয়েব ডেস্ক:- কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি বিষ্ণুপদ বর্মণের প্রথম মৃত্যুবার্ষিকী পালন করল তৃনমূল কংগ্রেস। আজ তার মৃত্যু বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন করল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এদিন এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজ্য শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী পরেশ চন্দ্র অধিকারী, কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়, কোচবিহার ২ নং ব্লক তৃণমূল সভাপতি গোপাল কৃষ্ণ দাস, মৃত বিষ্ণুপদ বর্মণের দাদা প্রীয়ব্রত বর্মণ সহ আরও অনেকে। এদিন শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানের শেষে ৭টি ক্লাবকে ২ টি করে ফুটবল এবং চারা গাছও প্রদান করা হয় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এদিন শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানের শেষে কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায় জানান, গত বছর আজকের দিনে কোচবিহার জেলা প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি বিষ্ণুপদ বর্মণ মারা গিয়েছিলেন। তার প্রথম বর্ষ মৃত্যু বার্ষিকীতে আজ শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠান করা হল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এছাড়াও আজ এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠানের মাধ্যমে কিছু চারা গাছ রোপণ করা হবে, কিছু চারা গাছ বিতরণ করা হবে। আজ দুপুরে কিছু দুস্থ মানুষকে খাবার বিতরণ করা হবে। তিনি আরও জানান, জেলার বিভিন্ন প্রান্তে এই শ্রদ্ধাঞ্জলী জ্ঞাপন অনুষ্ঠান চলছে।
প্রসঙ্গত, গত বছর আজকের দিনে কোলকাতায় মৃত্যু হয়েছিল কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি বিষ্ণুপদ বর্মণের। ১৭ জুলাই কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বিষ্ণু বাবু। করোনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসে বলে জানিয়েছেন কোচবিহারের জেলা শাসক। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাঁকে কোচবিহার থেকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের তত্ত্বাবধানে সড়ক পথে শিলিগুড়ি থেকে কোলকাতায় নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে নিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

1 month ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago