টানা ৪ দিন বন্ধ থাকবে বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ) ,নির্দেশ প্রশাসনের!

পশ্চিম মেদিনীপুর-খড়্গপুর সংযোগকারী কংসাবতী নদীর উপর ৬০ নং জাতীয় সড়কে রয়েছে বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ)। কয়েক মাস ধরে এই এই ব্রিজের সংস্কারের কাজ চলছে। এবার সেই ব্রিজের সংস্কারের কাজের জন্য ১৭ আগস্ট মধ্যরাত থেকে ২১আগস্ট মধ্যরাত পর্যন্ত এই সেতু সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে এমনটাই নির্দেশ জারি করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। এই বিঞ্জপ্তি তে জানানো হয়েছে সংস্কারের কাজ চলাকালীন সমস্ত ধরনের যান চলাচল বন্ধ থাকবে (অ্যাম্বুলেন্স কেও এর আওতায় রাখা হয়েছে ) এমন কি যাত্রীরা পা এ হেঁটে ও পারাপার করতে পারবেন না বলে জানানো হয়েছে। এই সেতু যেমন বন্ধ থাকবে তেমনি প্রশাসনের তরফ থেকে দেওয়া এই বিঞ্জপ্তি তে বিকল্প পথ যেগুলি দিয়ে যাতায়াত করা যাবে তার ও উল্লেখ করা হয়েছে।

বিকল্প পথ গুলি হলো
মেদিনীপুর থেকে কলকাতা এবং খড়্গপুর যাওয়ার জন্য মেদিনীপুর শহর -ধর্মা -কেশপুর -লঙ্কাগড় -রাজনগর -বকুলতলা -খুকুড়দহ -মেচগ্রাম হয়ে বাম দিক হয়ে জাতীয় সড়ক ধরে কলকতার উদ্দেশ্যে এবং ডান দিক হয়ে জাতীয় সড়ক ধরে খড়্গপুরে পৌঁছানো যাবে। আবার ফেরার পথে একই রুটের নির্দেশিকা ব্যবহার করতে হবে।
খড়্গপুর থেকে কলকাতা যাওয়ার রুটের কোনো পরিবর্তন হয়নি। টানা ৪ দিন এই সেতু বন্ধ থাকার ফলে পশ্চিম মেদিনীপুর-কলকাতা, পশ্চিম মেদিনীপুর-খড়্গপুর এর সাথে যোগাযোগে দীর্ঘ সময় ব্যয় হবে। এর ফলে ভোগান্তি বাড়বে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 days ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

6 days ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

7 days ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

7 days ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

7 days ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

7 days ago