Breaking
11 Mar 2026, Wed

ঝাড়গ্রাম শহরে ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর মূর্তি তৈরির আশ্বাস দিলেন তৃণমূল নেতা নির্মল ঘোষ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরে ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর মূর্তি তৈরির আশ্বাস দিলেন তৃণমূল নেতা নির্মল ঘোষ। এদিন ঝাড়গ্রাম শহরের ডিএম হলে অনুষ্ঠিত হয় ঝুমুর সম্রাট বিজয় মাহাতোর স্মরণসভা। অনুষ্ঠানের আয়োজক ছিল কুড়মি সমাজ। এই সংগঠনের কর্মকর্তাদের স্মরণসভায় উপস্থিত হয়ে নির্মল ঘোষ বিজয় মাহাতোর মূর্তি তৈরি কথা বলেন। এমনকি মূর্তি বসানোর জন্য জমি দেখার কথা বলেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ।

Developed by