Breaking
20 Jun 2026, Sat

ঝাড়গ্রাম শহরের ১৬ নং ওয়ার্ডে যুব তৃণমূলের উদ্যোগে মিছিল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুক্রবার বিকেলে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী বীরবাহা সরেন টুডুকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে মিছিল করল তৃণমূল।
১৬ নং ওয়ার্ডের ভরতপুর মোড় থেকে মিছিল শুরু হয়ে পুরো ওয়ার্ড পরিক্রমা করে ফের ভরতপুর মোড়ে এসে মিছিলটি শেষ হয়। মিছিলের প্রথমে ছিলেন ঝাড়গ্রাম জেলার তৃণমূল নেতা
শিবেন্দ্রবিজয় মল্লদেব, শ্রমিক নেতা গৌরাঙ্গ প্রধান, শহর যুব তৃণমূলের সভাপতি অজিত মাহাতো,সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র, বিবেকানন্দ দাস প্রমুখ।

Developed by