Breaking
25 Aug 2026, Tue

ঝাড়গ্রাম শহরের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ঘিরে চাঞ্চল্য! ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম শহরের সত্যবানপল্লী এলাকায়। ঝাড়গ্রাম শহরের ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের মাঝখানে কালভার্টের নিচে এক ব্যক্তির গলায় গামছায় ফাঁস লাগানো মৃতদেহ ঘিরে চাঞ্চল্য ছড়ায়। এদিন দুপুর ২.৩০ নাগাদ এলাকার মানুষজন দেহটিকে পড়ে থাকতে দেখে ঝাড়গ্রাম থানায় খবর দেয়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালে নিয়ে যায়। মৃতদেহটিকে দেখতে ভিড় জমান এলাকার মানুষজন। তারা জানান, সকাল থেকে বহু মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু কারো চোখে পড়েনি।

Developed by