Breaking
12 Aug 2026, Wed

ঝাড়গ্রাম জেলা হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া বেলপাহাড়ির যুবক রামানুজ দত্তকে বাড়ি থেকে নিয়ে এলেন মাল্টিপারপাস হেলথ কর্মীরা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা হাসপাতাল থেকে নিখোঁজ হওয়া বেলপাহাড়ির যুবক রামানুজ দত্তকে বাড়ি থেকে নিয়ে এল মেডিকেল টিম। ‘অসুস্থ’ ওই যুবককে হাসপাতালেই এক্স-রে করতে পাঠানো হলে সেখান থেকে নিখোঁজ হয়ে যান শনিবার দুপুরে। তারপরেই ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে ঝাড়গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কয়েকদিন আগে উত্তরপ্রদেশ থেকে ওই যুবক এসেছিলেন বাড়ি বেলপাহাড়িতে। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একটি নির্মাণসংস্থায় কাজ করতেন তিনি। এদিন বিশেষ এম্বুলেনসে মাল্টিপারপাস হেলথের কর্মীরা গিয়ে নিয়ে আসেন যুবককে।

Developed by