ঝাড়গ্রামে সোমবার থেকে শুরু হল দুদিন ব্যাপী ঝুমুর মেলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে ঝাড়গ্রাম পৌরসভা এবং ঝাড়গ্রাম জেলা পরিষদের সহযোগিতায় ঝাড়গ্রামের রবীন্দ্র পার্কে শুরু হল দু’দিন ব্যাপী ঝাড়গ্রাম জেলার ঝুমুর মেলা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার সূচনা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি এ এবং সাথে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ইন্দিরা মুখার্জি। ঝাড়গ্রামের বিশিষ্ট ঝুমুর শিল্পী বিজয় মাহাতোর নামে এই মেলার মূল মঞ্চটি তৈরি করা হয়েছে। দুদিন ধরে চলবে এই মেলা, এই মেলায় ঝাড়গ্রাম জেলার ঝুমুর শিল্পীরা তাদের ঝুমুর গীত মেলার মধ্যে উপস্থিত দর্শকদের জন্য পরিবেশন করবেন। জেলাশাসক বলেন,”এই মেলা দ্বিতীয় বর্ষে পা দিয়েছে। ঝাড়গ্রামের গর্ব ঝুমুর, জেলার প্রত্যেকটি ঝুমুর শিল্পী সব জায়গায় স্থান দিতে পারা যায় না কিন্তু এই সময় মেলার মাধ্যমে তাদেরকে একটা মঞ্চ দেওয়া যায়। যেখানে সবাই উপস্থিত হতে পারে এবং তাদের ঝুমুর সঙ্গীতটা সবার কাছে তুলে ধরতে পারেন।”

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

1 month ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

1 month ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

1 month ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

1 month ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago