
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সোমবার কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত ৩০ কিমি তৃতীয় রেললাইনে ট্রেন চলাচলের শুভ সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির সাহাগঞ্জ এর সভা থেকে ভার্চুয়ালের মাধ্যমে এই প্রকল্পটির উদ্বোধন করেন। প্রকল্প উদ্বোধনের সময় ঝাড়গ্রাম স্টেশনে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম লোকসভার সাংসদ কুনার হেমব্রম। করোনা মহামারীর জেরে এই তৃতীয় লাইনের কাজ কিছুটা হওয়ার পর তারা থেমে যায়, আবার চালু হয়।কিছুদিন আগে দক্ষিণ-পূর্ব রেলের সেফটি কমিশনার কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত তৃতীয় রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল পর্যবেক্ষণ করেন। আজ প্রধানমন্ত্রী ভার্চুয়াল এর মাধ্যমে উদ্বোধন করেন। কলাইকুন্ডা থেকে ঝাড়গ্রাম পর্যন্ত এই দীর্ঘ ৩০ কিলোমিটার রুটে যতগুলি স্টেশন আছে, সেগুলির পুনরায় নতুন ভবন তৈরি করা হয়েছে কোথাও বা নতুন প্লাটফর্ম তৈরি করা হয়েছে, উল্লেখযোগ্যভাবে বাঁশতলা স্টেশন টিকেও রেলের তরফ থেকে সাজিয়ে তোলা হচ্ছে।ঝাড়গ্রাম এর সাংসদ কুনার হেমব্রম বলেন,” জনগণের কথা মাথায় রেখেই এই সমস্ত প্রকল্প রেলের তরফ থেকে নেওয়া হয়েছে, এবং এর জেরে মানুষের উপকার হবে রেল যোগাযোগ আরো দ্রুততর হবে।”
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…