ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম পৌরসভার বাছুরডোবা এলাকায়। মৃত ব্যবসায়ীর নাম প্রদীপ চ্যাটার্জী। তাঁর বাড়ি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তাঁর বয়স ৭০ বছর।কেচড়া গোডাউন রয়েছে ওই ব্যবসায়ীর। ওই দোকানের কর্মচারী মৃত্যুঞ্জয় সিংহ বলেন, আমি ১ টা ৪০মিনিট নাগাদ দোকান থেকে বাড়ি গিয়েছিলাম খাওয়ার জন্য। তখন গোডাউনে মালিক এক ছিলেন। বেলা তিনটা দশ মিনিট নাগাদ এক ব্যক্তি ফোন করে বিষয়টি আমাকে জানায়। আমি এসে দেখি দোকানের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দোকানের মালিক প্রদীপ চ্যাটার্জী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এরপর তিনি বিষয়টি ফোন করে ঝাড়গ্রাম থানায় জানান। খবর পেয়ে ঝাড়্গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে ওই ব্যবসায়ীকে কে বা কারা খুন করেছে তা খতিয়ে দেখার জন্য পুলিশ তদন্তের কাজ শুরু করেছে। মৃতের মেয়ে মেঘনা চ্যাটার্জী বলেন, আমার বাবা কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিল না। সকলের সাথে তিনি ভালো ব্যবহার করতেন। কেন যে এমন ঘটনা ঘটলো তা বুঝে উঠতে পারিনি? বলেই সে কান্নায় ভেঙ্গে পড়েন। তবে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে ধারালো কিছু দিয়ে আঘাত করে খুনের ঘটনা ঘটায় ঝাড়গ্রাম শহরের বাছুরডোবা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…
জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…
ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…
জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…
জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…