ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে একদিনে ১১৭ জন করোনায় আক্রান্ত, তবুও হুঁশ ফেরেনি মানুষজনের!
৬ মে রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন অনুযায়ী, গত ৫ মে পর্যন্ত লালারস নমুনা সংগ্রহ করা রিপোর্ট অনুযায়ী ঝাড়গ্রাম জেলায় একদিনে নতুন করে ১১৭জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। যা কিনা চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের কপালে। এখনও পর্যন্ত জেলায় মোট ৪২৭২জন করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩ জনের। এখনও করোনায় পজেটিভ হয়ে হাসপাতাল ও হোম আইসোলোশনে রয়েছেন ৬৩০ জন। রিপোর্ট অনুযায়ী ৯৪ জন করোনা পজেটিভ ব্যক্তি সুস্থ হয়েছেন। কিন্তু এদিকে হুঁশ নেই সাধারণ মানুষজনের। বাজার-ঘাট থেকে রাস্তা সর্বত্র মাস্ক ছাড়া ঘুরে বেড়াচ্ছেন মানুষজন। সরকারি সচেতনতার প্রচার কার্যত কানে ঢুকছে না জেলাবাসীর? এরমধ্যে শহরের অধিকাংশ করোনা পজেটিভ ব্যক্তিরা হলেন শহরের। নিজের ভালোটা নিজে ভালো বুঝবে কবে বাসিন্দারা? কবে হুঁশ ফিরবে তা সময়ই বলবে!
,জেএনএফ,লোধাশুলি : মেয়ের হাত ধরে রাস্তা পর হচ্ছিলেন অসুস্থ মা । হঠাৎ করেই লরির ধাক্কায় চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়…
জয়দেব ভক্তা জেএনএফ,নয়াগ্রাম; নয়াগ্ৰাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে পালিত হল শ্যামাপ্রসাদ মুখার্জীর জন্মদিন। সোমবার শ্যামাপ্রসাদ মুখার্জীর ১২৫ তম জন্মদিন উপলক্ষে…
মহিলাদের নিরাপত্তা, মদ মাদকদ্রব্য নিষিদ্ধ, শিশু ও নারী পাচার বন্ধ সহ নানান দাবীতে সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে…
আদিবাসী অধ্যুষিত ঝাড়গ্রাম জেলার উন্নয়নমূলক কাজকে আরও গতি দিতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। সেই লক্ষ্যেই রবিবার বিকেলে ঝাড়গ্রামে আসেন আদিবাসী…
এবার ঝাড়গ্রাম পুরসভায় ইস্তফা দিলেন একমাত্র বিরোধী কাউন্সিলর সিপিআইয়ের ছবি দাস। সেই সঙ্গে আরও দু’জন তৃণমূলের কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। সব…
আজ ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে ABVP ঝাড়গ্রাম জেলার তরফ থেকে প্রিন্সিপাল ম্যাডাম সহ সকল ডক্টর শিক্ষক দের শুভেছা বার্তা জানানো। ও…