ঝাড়গ্রামে নাবালিকা গণধর্ষনের ঘটনায় সম্পর্কিত দাদুর যাবজ্জ্বীবন সাজা দিল আদালত

ঝাড়গ্রাম: গনধর্ষন করে নাবালিকাকে অন্তঃসত্ত্বা করার করার ঘটনায় ৮১ বছরের বৃদ্ধ সহ চার অভিযুক্তকে এক বছরের মধ্যেই সাজা ঘোষণা করল ঝাড়গ্রাম আদালত । শনিবার ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অভিযুক্ত রাধা সিং (৬৫) কে যাবজ্জীবনের সাজা ঘোষণা করেছেন। তার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায় ছ’মাস জেল এবং অপর তিন অভিযুক্ত লেদারাম সিং (৮১), খোকন সিং(৩০) এবং সুরেশ বারিক(২৫) এদের ২০ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। পাশাপাশি পাঁচ হাজার টাকা করে জরিমানা , অনাদায় তিন মাস জেলের নির্দেশ দেওয়া হয়েছে । গোপীবল্লভপুর থানা এলাকায় গতবছরের জুন মাসে পঞ্চম শ্রেণীর এক নবালিকা ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ওই ছাত্রীর মা মেয়ের চার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারে। মেয়ের এই অবস্থার জন্য কে দায় জানতে চাওয়া হলে নাবালিকা ছাত্রী গ্রামের দুই বৃদ্ধ, এক নাবালক সহ মোট পাঁচ জনের নাম বলে। তারপরই ওই নাবালিকা ছাত্রীর মা পাঁচ জনের বিরুদ্ধে গোপীবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানায় । পুলিশ কে জানিয়ে ছিল ওই নাবালিকা মেয়েকে চকলেট খাওয়ানোর প্রলোভন দিয়ে দিনের পর দিন গণধর্ষণ করে হয়েছে। যার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা । অভিযোগের ভিত্তিতে পুলিশ চার জনকে গ্রেফতার করে । পরে আরো এক অভিযুক্ত কে গ্রেফতার করে গোপীবল্লভপুর থানার পুলিশ । অভিযুক্তদের ঝাড়গ্রাম আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় । ঘটনার দ্রুত তদন্ত সম্পূর্ণ করে পুলিশ চার্জশিট জমা দেয় আদালতে । ঘটনায় অভিযুক্ত নাবালক কে মেদিনীপুরের জুভেনাইল জাস্টিস বোর্ডের নির্দেশে হোমে রয়েছে। তার সাক্ষ্যগ্রহণ চলছে। ঘটনার সঙ্গে বাকি চার অভিযুক্তের বিচার প্রক্রিয়া চলতে থাকে ঝাড়গ্রামের দ্বিতীয় অতিরিক্ত ও জেলা দায়রা আদালতে। নাবালিকার গর্ভে থাকা ভ্রুনটি কার তা জানার জন্য ডিএনএ পরীক্ষাও করা হয় । সরকারি আইনজীবী শুভাশীষ দ্রিবেদী বলেন , “কলকাতার এক চিকিৎসক সহ মোট ২৫ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে অভিযুক্ত চারজনকে দোষী শুক্রবার সাব্যস্ত করেছে আদালত । রাধা সিং এর যাবজ্জীবন কারাদণ্ড এবং বাকি তিনজনকে ২০ বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন । এছাড়াও আর্থিক জরিমানাও করা হয়েছে দোষীদের । এর পাশাপাশি রাজ্য সরকারকে ওই নাবালিকাকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।সাজাপ্রাপ্তদেরকে যে জরিমানা করা হয়েছে তা আদালতে জমা পড়লে সেই জরিমানার টাকাও নাবালিকাকে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত”।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

4 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

1 month ago