
পূর্ব মেদিনীপুর : কল থাকলেও জল বন্ধ। প্রায় এক সপ্তাহ হয়ে গেল পানীয় জল থেকে বঞ্চিত করা হয়েছে তমলুকের সর্দার পরিবারকে। পূর্ব মেদিনীপুরের তমলুকের উত্তর সোনামুই গ্রামের শ্রীদাম সর্দার নামে এক ব্যক্তির পরিবারকে পানীয় জল থেকে বঞ্চিত করা হয় বলে অভিযোগ। তাঁদের অপরাধ তাঁরা বিজেপি করে, বিজেপি করার কারণেই তাঁদের পানীয় জল বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ। এমন কি তাঁদের প্রাণে মেরে দেওয়ারও হুমকি আসে বলে অভিযোগ। ওই বিজেপি কর্মী শ্রীদাম সর্দারের বাড়িতে অসুস্থ এক ছেলে যার এক সময় দুর্ঘটনায় মাথার অর্ধেক খুলি উড়ে যায়। সেই অসুস্থ ছেলে সহ শ্রীদাম সর্দারের পরিবারে মোট ৭ জন সদস্য রয়েছেন। জ্যৈষ্ঠের তীব্র দাবদাহে জন জীবন ওষ্ঠাগত। তার মাঝেই বেঁচে থাকার জন্য যে পানীয় জল প্রয়োজন সে পানীয় জলের লাইন বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। তবে এই বিষয়ে বিডিও অফিসে অভিযোগ জানানো হলেও তেমন কোন সদুত্তর পায়নি তারা। বাধ্য হয়েই এক কিলোমিটার দূর থেকে পানীয় জল বয়ে নিয়ে এসে তাঁদের ব্যবহার করতে হচ্ছে।
এমন খবর পাওয়ার পরেই ওই পরিবারের পাশে গিয়ে দাঁড়ান বিজেপির প্রতিনিধি দল। তারা গিয়ে তাদের পরিবারের সাথে কথা বলেন এবং দ্রুততার সহিত সমস্যার সমাধান করার আশ্বাস দেয় বিজেপি, না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় বিজেপি। তবে এ বিষয়ে শাসকদল অভিযোগ অস্বীকার করে।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…