জেএনএফ ওয়েব ডেস্ক : রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম শহর লাগোয়া কাঞ্চন ওয়েল মিলের কাছে। জখম তৃণমূল কর্মীর নাম অঞ্জন পান্ডা(১৯)। তার বাড়ি ঝাড়গ্রাম পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ পল্লী এলাকায়। এদিন তাকে ফোন করে দক্ষিণসোলের এক যুবক ঝাড়গ্রাম কাঞ্চনওয়েল মিলের কাছে ডাকে। সে সেখানে যাওয়ার পর তাঁকে ঘিরে ধরে ভোজালি চালানোর অভিযোগ তুলেছেন জখম যুবক। ওর সাথে আরো চারজন ছিল বলে জানিয়েছে অঞ্জন। তারাই তাকে ভোজালি চালিয়েছে বলে সে অভিযোগ করেন। বিষয়টি জানতে পেরে তার পরিবারের লোকেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে এসে ভর্তি করে। খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে আসেন ঝাড়গ্রামের বিধায়ক তথা বন দপ্তরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি বলেন, বিষয়টি ঝাড়গ্রামের পুলিশ সুপার বিশ্বজিৎ ঘোষকে জানানো হয়েছে। তিনি অভিযুক্তদের গ্রেপ্তার করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের বন দপ্তরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন,’নির্বাচনের পর শান্ত ঝাড়গ্রামকে অশান্ত করে তোলার জন্য শনিবারই একজন এসেছিলেন। তিনি হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার উস্কানিতেই ফের জঙ্গলমহলকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। আগামী দিনে শুভেন্দু অধিকারী সহ বিজেপির কোন নেতাকে জঙ্গলমহলে ঢুকতে দিব না।’ তিনি বলেন, জঙ্গলমহলের শান্তি বজায় থাকবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। যদি কেউ উস্কানিমূলক বক্তব্য রেখে জঙ্গলমহলে অশান্ত করার চক্রান্ত করে তার বিরুদ্ধে জঙ্গলমহলের মানুষ রুখে দাঁড়াবে। তিনি ওই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দলের ওই কর্মীকে ভজালি চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। তবে বিজেপির পক্ষ থেকে তৃণমূলের আনা অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশের ঘটনার তদন্ত শুরু করেছে।
জেএনএফ: জটিল স্পাইনাল সার্জারিতে প্রথম সাফল্য পেল ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল। বুধবার ৮ জনের টিম গঠন করে আড়াই ঘন্টা ধরে…
জেএনএফ: প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে পাড়া বৈঠকে মহিলারা lসোমবার ১৪নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীর সমর্থনে পাড়া বৈঠকে সামিল হয় মহিলারা lমূলত…
জেএনএফ: গোপীবল্ললভপুর বিধানসভার লোধাশুলীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনlমূলত নির্বাচন কে সামনে রেখে দলীয় প্রার্থী অজিত মাহাতোর সমর্থনে কর্মী সম্মেলন l
জেএনএফ: জাতীয় কংগ্রেস প্রার্থী সকাল সকাল ঝাড়গ্রাম স্টেশনে জনসংযোগ কর্মীদের নিয়ে
ঝাড়গ্রাম, বিনপুর, গোপীবল্লভপুর, নয়াগ্রাম চারটি বিধানসভা কেন্দ্রের ভোটে SUCI দলের প্রার্থীরা মিছিল করে নমিনেশন জমা দিতে যাচ্ছেন
জেএনএফ:সকাল সকাল ঝাড়গ্রাম সব্জি বাজার দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রের কংগ্রেস পার্থী প্রসেনজিৎ দে