জেএনএফ ওয়েব ডেস্ক : ঘরে বসে না থেকে বুদ্ধিমত্তা খাটিয়ে নিজের বাড়ির দেওয়ালে জমে থাকা শেওলা থেকে বিভিন্ন প্রাণীর ছবি এঁকে তাক লাগালেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা দীপক মহন্ত। আর দীপক বাবুর শ্যাওলার তৈরি বিভিন্ন অবয়ব দূর-দূরান্ত থেকে মানুষ আসছেন দেখার জন্য। এমন চিন্তা ভাবনা হঠাৎই বা তিনি পেলেন কোত্থেকে? এ প্রশ্নের উত্তরে দীপক বাবু বলেন, ধারণা কবে এলো ঠিক মনে নেই, তবে একদিন দেখতে পাই বাড়ির দেওয়ালে যথেষ্ট শ্যাওলা জমে আছে। তা রং করার মতো আর্থিক সামর্থ ছিলনা। তাই ভাবলাম এখানে বিভিন্ন প্রাণীর ছবি এঁকে একটা নতুন ডিজাইন বা রূপ দেওয়া যেতে পারে। আর সেখান থেকেই শুরু হয় তার এই প্রয়াস। দেওয়ালে তিনি এঁকেছেন ময়ূর, বাঁদর, হরিণ প্রভৃতির ছবি। পাশাপাশি অন্যান্য ডিজাইনও করা হয়েছে। সাধারণ তুলি, রং, সিমেন্ট, শিরিষ কাগজ, ব্লেড প্রভৃতি ব্যবহার করেই এই অপরূপ দৃশ্য তৈরি করেছেন দীপক বাবু। লকডাউনের মধ্যে শুধু বাড়িতে বসে সময় না কাটিয়ে এ ধরনের কাজে মনোনিবেশ করলে মানসিক ও শারীরিকভাবে অনেক ভালো থাকা যায় বলে বিশ্বাস দীপক বাবুর।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…