ঝাড়গ্রাম জেলায় হোম আইসোলশনে থাকা প্রথম করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এই মূহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর। ঝাড়গ্রাম জেলায় প্রথম করোনা পজেটিভ আক্রান্তের মৃত্যু হল। যা কিনা খোদ ঝাড়গ্রাম শহরেই। গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলায় করোনা পজেটিভ ব্যক্তির সংখ্যা একসঙ্গে ১৭ জনের দেখা গিয়েছিল রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে। গত ৩১ জুলাই শহরের নতুনডিহি এলাকার এক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়েছিল। তাঁর উপসর্গ থাকায় তাঁকে ঝাড়গ্রামের করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরবর্তী কালে তাঁর পরিবারের সদস্যদের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরিবারের কয়েকজন সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর কোন উপসর্গ না থাকায় তাঁদের হোম আইসোলশনে রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তির মায়ের শ্বাসকষ্ট শুরু হয়। ৬৯ বছর বয়সী বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফোন করে খবর দেন তাঁর বৌমা। সকাল দশটা নাগাদ অ্যাম্বুলেন্সে পিপিই কিট পরে এসে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে করোনা হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কোভিড বিধি মেনে সৎকারের আয়োজন করে প্রশাসন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago