জেলায় সংবাদমাধ্যমকে বক্তব্য দেওয়ার এক্তিয়ার কাদের হাতে রাখল তৃণমূল?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শাসকের ক্ষমতায় তৃণমূল। কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সর্বজনবিদিত। এবার তাতে রাশ টানতেই নতুন নিয়ম লাগু করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এর জেরে যেমন দলের ছোট থেকে বড় নেতাদের বেফাঁস মন্তব্যে লাগাম পড়ল তেমনি দলের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার তালিকা প্রকাশ হওয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার থেকে বিরত রাখা যাবে। পুরো বিষয়টিতে যে প্রশান্ত কিশোরের ‘নির্দেশ’ মত তা রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে শাসক দল তৃণমূল। এক্ষেত্রে গত ২১ জুলাইয়ের দু’দিন পর ভার্চুয়াল সভা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাংগঠনিক কাঠামোর বদল করে এক নতুন বার্তা দিয়েছিলেন। উঠিয়ে দেওয়া হয়েছে ব্যক্তি নির্ভর ‘পর্যবেক্ষক’ পদটি। উল্টে সাংগঠনিক কাঠামোয় কো-অর্ডিনেটর পদের সৃষ্টি করা হয়েছে। মূলত জেলার নেতৃত্বকে সামনে এনে জেলার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব তৈরি করা। যা আগে ছিল না তৃণমূলের মধ্যে। সেই তালিকা প্রকাশ হতেই জেলায় নেতানেত্রীদের মধ্যে মন কষাকষি শুরু হয়। আর সেই মন কষাকষি দূরে রাখতে ‘অভিমানী’ নেতা-নেত্রী এবং বিজেপির দিকে ‘পা’ বাড়ানো দলের নেতা-নেত্রীদের রুখতে বুথ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে শাসকদল তৃণমূল। কিন্তু দলের পক্ষ থেকে কারা বক্তব্য রাখবেন সংবাদমাধ্যমের সঙ্গে? সে বিষয়েও আগে কোন সুনির্দিষ্ট নাম ছিল না। অঞ্চল, ব্লক, জেলা সভাপতি-সম্পাদক সকলেই যে যার মতন করে বক্তব্য রাখতেন। এবার সেক্ষেত্রেও লাগাম টানল তৃণমূল। জেলায় তৈরি করা হল মুখপাত্রের পদ। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল কারা কারা দলের তরফে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন। গত বৃহস্পতিবার দলের তরফে ট্যুইট ও প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সে কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেখানে পরিস্কার লেখা রয়েছে, যে কোন জেলায় দলের তরফে সংবাদমাধ্যমের সঙ্গে একমাত্র কথা বলতে পারবেন জেলার তৃণমূলের চেয়ারম্যান, সভাপতি, কো-অর্ডিনেটর এবং মুখপাত্ররা। ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে তৃণমূলের চেয়ারম্যান বীরবাহা সরেন টুডু, জেলা সভাপতি দুলাল মুর্মু, দুই কো-অর্ডিনেটর উজ্জ্বল দত্ত, অজিত মাহাত এবং দুই মুখপাত্র উমা সরেন ও সুব্রত সাহারা কেবলমাত্র সংবাদমাধ্যমের সঙ্গে ‘অফিসিয়ালি’ কথা বলতে পারবেন।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago