ঝাড়গ্রামে ফাইনাল পরীক্ষার দিনে বৈদ্যুতিক খুঁটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল পরীক্ষার্থী

ঝাড়গ্রাম : বাড়ি থেকে ফাইনাল পরীক্ষা দিতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না পরীক্ষার্থী। বৈদ্যুতিক খুঁটিতে উঠে বাড়ির লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় পরীক্ষার্থী । মৃত পরীক্ষার্থীর নাম সুজন সরেন (১৯) । ঘটনাটি মঙ্গলবার সকলের ঘটনা। বাড়ি ঝাড়গ্রাম থানার চন্দ্রী গ্রাম পঞ্চায়েতের আউশপাল গ্রামে । জানা গিয়েছে, সুজন সরেন চন্দ্রী চন্দ্রশেখর হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর একতাল হাই স্কুলে ইলেকট্রিক হাউস ওয়ারিং এন্ড মোটর বাইন্ডিং এর ছ’মাসের একটি ভোকেশনাল কোর্সে ভর্তি হয়েছিল । আজ সেই কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল । পরীক্ষা দেওয়ার জন্য সময় মত বাড়ি থেকে বেরিয়ে পড়ে সুজন । পরীক্ষা দিতে যাওয়ার সময় গ্রামের এক ব্যক্তি তাকে জানায় কালবৈশাখী ঝড়ের কারণে তাদের বাড়িতে কারেন্ট নেই । সুজন মাঝে মধ্যেই ওয়ারিং এর কাজ করত । তারপরেই সুজন বৈদ্যুতিক পিলারে উঠে যায় লাইন ঠিক করার জন্য । সেই সময়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় সুজনের । বৈদ্যুতিক খুঁটির উপরেই ঝুলে থাকে সুজনের নিথর দেহ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুজনের মৃত্যুর খবর চাউর হতেই চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুজনের সমাজের মানুষজনেরা । দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে শুরু করে আদিবাসী সামাজিক সংগঠনের মানুষজনেরা । ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গ্রাম থানার আইসি বিপ্লব কর্মকার এবং ঝাড়গ্রামের এসডিপিও অনিন্দ্য সুন্দর ভট্টাচার্য । বিদ্যুৎ দপ্তরের ঝাড়গ্রামের ডিভিশনাল ম্যানেজার মৌমিত মাঝি বলেন,”বিদ্যুৎ দপ্তরের খুঁটি কিংবা বিদ্যুৎ দপ্তরের অন্য কোন প্রপার্টিতে বিদ্যুৎ দপ্তরের অথরাইজ পার্সন ছাড়া কেউ উঠে কাজ করতে পারেনা । ওই এলাকায় বিদ্যুতের কোন সমস্যা রয়েছে তাও আমাদের দপ্তরকে কোনোভাবে জানানো হয়নি। আমাদের জানানো হলে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করতাম । ঘটনার পর থেকে বিদ্যুৎ বন্ধ রয়েছে ওই এলাকায়”।
একতাল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শোভন সিট বলেন,”ইলেকট্রিক হাউস ওয়ারিং এন্ড মোটর বাইন্ডিং এর ছ’মাসের ভোকেশনাল কোর্সের আজ ফাইনাল পরীক্ষা ছিল। সকাল ১১ টার সময় পরীক্ষা শুরু হয় । সুজন সরেন পরীক্ষায় আসতে পারেনি । পরে জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজনের মৃত্যু হয়েছে। ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত । সুজন খুব ভালো ছাত্র ছিল” ।

Recent Posts

তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির

জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…

2 months ago

জরুরী তথ্য

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য

2 months ago

দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী

জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…

2 months ago

বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকে প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও

জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…

2 months ago

ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল

জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…

2 months ago

সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিল

জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…

2 months ago