
ঝাড়গ্রাম : সমস্ত আইসিডিএস কর্মী এবং সহায়িকাদের ন্যূনতম মজুরি ২৬ হাজার টাকা প্রদান । ৬৫ বছর বয়সে অবসরের পর গ্র্যাচুটি ও পেনশন দিতে হবে। এই সমস্ত দাবি সহ মোট ১৫ দফা দাবি কে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে ঝাড়গ্রাম জেলার DPO (programming officer divisional ICDS sell ) কে ডেপুটেশন প্রদান করল আইসিডিএস কর্মীরা । মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম শহরে মিছিল করে ঝাড়গ্রাম জেলাশাসকের কার্যালয়ের নিকটবর্তী টেজারি অফিসের বিল্ডিংয়ে DPO-র অফিসে পৌঁছায় আইসিডিএস কর্মীদের মিছিল । সেখানেই পথসভার মধ্য দিয়ে DPO কে ডেপুটেশন প্রদান করে আইসিডিএস কর্মীরা । সিপিআই(এম)-র শ্রমিক সংগঠন সমর্থিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির ঝাড়গ্রাম জেলা শাখার পক্ষ থেকে ডেপুটেশন জমা দেওয়া হয় । ঝাড়গ্রাম জেলা শাখার সভানেত্রী মীনা সৎপতি বলেন, “আইসিডিএস কর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছে । এদিন আমরা ১৫ দফার দাবিকে সামনে রেখে ঝাড়গ্রাম শহরে বিক্ষোভ মিছিল প্রদর্শন এর মধ্য দিয়ে DPO স্যারকে ডেপুটেশন প্রদান করলাম। আমরা আশা রাখি আগামী দিনে আমাদের সমস্যার সুরাহা হবে” ।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…