ঝাড়গ্রামে এক ধাক্কায় বদলি , পাঁচজন বিডিও

ঝাড়গ্রামের জেলাশাসকের কার্যালয়

ঝাড়গ্রাম: দুর্গা পূজার মুখে ঝাড়গ্রামের মহকুমা শাসকের বদলির পর এক ধাক্কায় বদলি হলো ঝাড়গ্রামের পাঁচজন বিডিও । ২০১৮ এর পঞ্চায়েত নির্বাচনের পর এক ধাক্কায় বদলি হয়েছিল ঝাড়গ্রামের ৮টি ব্লকের বিডিও । নিয়ে আসা হয়েছিল তরুণ বিডিওদের । মধ্যে কয়েকটি বিডিও এর বদলি হলেও এবার এক ধাক্কায় ৫ জন বিডিও বদলি হলো । রাজ্য সরকারের এক নির্দেশিকাই জানা গিয়েছে, ঝাড়গ্রাম সদর গ্রামীণ ব্লক এর বিডিও অভিগ্না চক্রবর্তীকে বদলি করে হাওড়া জেলার উলুবেড়িয়ার ২ ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । ঝাড়গ্রামের বিডিও হয়ে আসছেন জয় আহমেদ । তিনি কালিম্পং জেলার হেড কোয়াটারে ডিএম-ডিসির পদে কর্তব্যরত ছিলেন । গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্রকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও হয়ে আসছেন শ্যামসুন্দর মিস্ত্রি । তিনি মুর্শিদাবাদ জেলার দমকল ব্লকের বিডিও ছিলেন । জামবনি ব্লকের বিডিও সৈকত দে কে হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । তার পরিবর্তে জামবনি ব্লকের বিডিও হয়ে আসছেন দেবব্রত জানা । তিনি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ ব্লকের বিডিও ছিলেন । নয়াগ্রাম ব্লকের বিডিও ঋতুপর্ণা চ্যাটার্জিকে বাঁকুড়া জেলার বাঁকুড়া ১ নম্বর ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । তার পরিবর্তে নয়াগ্রামের বিডিও হয়ে আসছেন সুদীপ্ত রায় । তিনি উত্তর ২৪ পরগনা জেলার হেডকোয়ার্টারে ডিএম-ডিসির পদে কর্তব্যরত ছিলেন । বিনপুর ২ নম্বর ব্লকের বিডিও বরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় কে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর ২ ব্লকের বিডিও করে পাঠানো হয়েছে । তার পরিবর্তে বিডিও হয়ে আসছেন সুমন ঘোষ । তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরা ব্লকের বিডিও ছিলেন ।
কয়েকদিন আগেই ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুলাল মাহাতো কে বদলি করা হয়েছে । তিনি বীরভূম জেলার অতিরিক্ত জেলাশাসক পদে বদলি হয়েছেন । এছাড়াও জেলা শাসকের দপ্তরের একাধিক আধিকারিকের বদলি হয়েছে । ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়ালা বলেন,”বদলির নির্দেশিকা এসে পৌঁছেছে” ।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago