জলে ডুবে মৃত্যু হল হস্তি শাবকের, মা হাতির আক্রমণে প্রাণ গেল ২ গ্রামবাসীর

মৃত হস্তি শাবক

ঝাড়গ্রাম : হাতির দল সুবর্ণরেখা নদী পার হওয়ার সময় বালিখাদানের গর্তে পড়ে জলে ডুবে মৃত্যু হল এক হস্তি শাবকের । শাবক হারা মা হাতির আক্রমণে মৃত্যু হল দু’জন গ্রামবাসীরও । ঘটনাটি বুধবার সকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার অন্তর্গত দেউলবাড় এলাকায় রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকার ঘটনা । স্থানীয় ও বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, বুধবার ভোর রাতে ২ টি শাবক সহ ১৪ টা হাতির একটি দল খড়গপুর বন বিভাগের অন্তর্গত সাঁকরাইল রেঞ্জের রোহিনীর দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে নয়াগ্রাম এলাকার চাঁদাবিলা রেঞ্জে প্রবেশ করছিল। সেই সময় একটি ছোট্ট হস্তি শাবক বালিখাদানের গর্তে পড়ে যায় । প্রচুর জল থাকায় জলে ডুবে মারা যায় হস্তি শাবকটি । দীর্ঘ চেষ্টার পর মা হাতি শাবককে উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসে । রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় মৃত হস্তি শাবকটিকে কোনক্রমে নিয়ে যায় মা হাতিটি । অন্যান্য হাতিগুলি সেখান থেকে এগিয়ে গিয়ে তপবনের জঙ্গলে প্রবেশ করে । কিন্তু মা হাতি কোনক্রমে তার সন্তানকে ছেড়ে যেতে চায়নি । সন্তান হারানোর দুঃখে পাগলের মত গর্জন দিয়ে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে মা হাতিটি । এই অবস্থায় হাতি মৃত্যুর খবর চাউর হতেই বহু মানুষ হাতি দেখার জন্য জমায়েত করে রামেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় । সেই সময় হঠাৎ করে মা হাতি গ্রামবাসীদের তাড়া করে । ঘটনায় দু’জন গ্রামবাসী কে ধরে ফেলে এবং শুঁড়ে তুলে আছাড় মারে । ঘটনাস্থলেই তাদের দু’জনের মৃত্যু হয় । বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, দেউলবাড় গ্রামের আনন্দ জানা (৭৩) এবং বিরিবেড়িয়া গ্রামের শশধর মাহাতো (৬০) নামের ২ বৃদ্ধের মৃত্যু হয়েছে । এছাড়াও একটি বাইক ভেঙে ফেলেছে হাতিটি এবং রামেশ্বর-কর্টক রুটের একটি বাসকে ধাক্কা দেয় বলেও জানা গিয়েছে। খড়গপুর বন বিভাগের ডিএফও শিবানন্দ রাম বলেন, “প্রাথমিকভাবে দেখে যা মনে হচ্ছে নদী পারাপারের সময় জলে ডুবে একটি হস্তি শাবকের মৃত্যু হয়েছে এবং হস্তি শাবকটির মা হাতির হানায় দু’জন গ্রামবাসীর ও মৃত্যু হয়েছে । সরকারি নিয়মনীতি মেনে বিষয়টি খতিয়ে দেখার পর ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে”। বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে নয়াগ্রাম থানার পুলিশ ও বনদপ্তরের অধিকারীর ও কর্মীরা ।

মৃত হস্তি শাবক

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago