
জেএনএফ ওয়েব ডেস্ক:-জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লো জলপাইগুড়ি। জেলা সদর হাসপাতালের শিশু বিভাগে এই মুহূর্তে চিকিৎসাধীন ১৩০ জন শিশু। গতকাল সংখ্যাটা ছিলো ১২১। এদিকে হাসপাতালের আউটডোর বিভাগে উপচে পড়ছে অসুস্থ শিশুর ভীড়।আক্রান্ত শিশুদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।এদিন সার্বিক পরিস্থিতি নিয়ে হাসপাতালে গিয়ে জেলার স্বাস্থ্য আধিকারিকদের সাথে বৈঠক করেন জেলা শাসক মৌমিতা গোদারা বসু। হাসপাতালের শিশু ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। কথা বলেন অসুস্থ শিশুদের মায়েদের সাথে।জানান, হাসপাতালের তরফে চিকিৎসার সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা পরিস্থিতির উপর নজর রাখছে।অসুস্থ শিশুর সংখ্যা বেড়েই চলায় বেডের সংখ্যাও বাড়ানো হয়েছে।আরও নতুন করে ৪০ বেড বাড়ানো হচ্ছে। দ্রুত যাতে হাসপাতালে অসুস্থ শিশুদের আরও ভালো চিকিৎসার জন্য পিকু (পেডিয়াট্রিক কেয়ার ইউনিট) চালু করা যায় সে ব্যাপারেও পদক্ষেপ করা হচ্ছে বলে জেলা শাসক জানিয়েছেন।
অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…
জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…
বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…
ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…
ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…
বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…