Breaking
18 Aug 2026, Tue

জোড়াপানী নদী থেকে অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার,ব্যাপক চাঞ্চল্য

জেএনএফ ওয়েব ডেস্ক :- সোমবার সকালে ফুলবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের জোড়াপানী নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে এদিন সকালে জোড়াপানী নদীতে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। এই দেখে তরীঘরী স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। তবে এখনও পর্যন্ত ওই মহিলার নাম পরিচয় কিছুই জানা যায়নি। যদিও নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কিভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পরেই জানা যাবে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Developed by