
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জঙ্গলমহলের ‘উইকিপিডিয়া’ হপন মাঝি প্রয়াত! মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪। বাড়ি বেলপাহাড়ি ব্লকের নারায়নপুর এলাকার কাছে মুড়ারি গ্রামে। তাঁর আসল নাম ডা: মনোরঞ্জন মাহাতো। তিনি গ্রামীণ চিকিৎসক ছিলেন। অত্যন্ত সাদা-মাটা জীবন যাত্রা করা মানুষ সদা হাস্যময় ও মিশুকে ছিলেন। সকলকে আপন করে জঙ্গলমহলের গতি-প্রকৃতি রূপ-রস-গন্ধকে চিনিয়ে দিয়েছেন। কলকাতা বহু সাংবাদিককে এলাকার নানা অজানা তথ্য দিয়ে প্রকৃত জঙ্গলমহলকে চেনাতে সাহায্য করেছিলেন। তাঁর কলমেই প্রথম উঠে এসেছিল ‘অনাহার আমলাশোলের’ চালচিত্র। ঝাড়গ্রামের প্রবীণ সাংবাদিক, লোকসংস্কৃতি চর্চা, নৃতত্ত্ববিদ চর্চার পাশাপাশি সাহিত্য রচনায় তাঁর ছিল অগাধ জ্ঞান। যা কিনা সহজেই জঙ্গলমহলের বাইরে তাঁর পরিচিতি এনে দিয়েছিল। তিনি কখনও ‘হপন মাঝি’, কখনও ‘জহার জঙ্গলমহল’ আবার কখনও তাঁর আসল নাম মনোরঞ্জন মাহাত নামে লিখেছেন। যদিও সকলে তাঁকে ‘হপন মাঝি’ নামেই বেশি চেনেন। গত এক বছর আগে তাঁর হার্টের অপারেশন হয়েছিল কটকে। তারপর থেকে তিনি বাড়িতেই থাকতেন। গত বৃহস্পতিবার গ্রামের বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল নিয়ে আসার পথেই তাঁর মৃত্যু হয়।জঙ্গলমহলের জীবন্ত ‘উইকিপিডিয়া’র মৃত্যুতে শোক স্তব্ধ সাংবাদিক মহল ও তাঁর সাহিত্য ও লেখালেখি জগতের অনুগামীরা। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
জেএনএফ:ঝাড়গ্রাম : তৃণমূল ও বিজেপির সংঘর্ষে মাথা ফাটলো তৃণমূলের বর্তমান ও প্রাক্তন বুথ সভাপতির। বুধবার রাতে নয়াগ্রাম বিধানসভার গোপীভল্লভপুর দুই…
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ: জরুরী তথ্য
জেএনএফ:দরখুলি -তে গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচী।বিজেপি প্রার্থী লক্ষ্মীকান্ত সাউকে সঙ্গেকরে কর্মীরা এই কর্মসূচী চালিয়ে যায় সকাল থেকেl মূলত বর্তমান সরকারের…
জেএনএফ:বিনপুর বিধানসভার জাম্বনী ব্লকের কাপগাড়ি ৩ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিরবাহা হাঁসদার সমর্থনে বিশাল পথসভা ও মিছিল অনুষ্টিত…
জেএনএফ:ঝাড়গ্রাম ব্লকের সাপধরা এলাকায় তৃণমূলের প্রার্থী মঙ্গল সরেনের সমর্থনে মিছিল অনুষ্টিত হলl রোদ্রকে উপেক্ষাকরে মিছিলে কর্মীদের উচ্ছাস ছিল চোখে পড়ার…
জেএনএফ:সাঁকরাইল ব্লকের ধানঘৌরী এলাকায় তৃণমূলের প্রার্থী অজিত মাহাতর সমর্থনে মিছিলlআজকের মিছিলে মহিলাদের ভিড় চোখে পড়ার মতlগরম কে উপেক্ষাকরে মিছিলে পায়ে…