জামবনিতে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন পঞ্চায়েত সদস্য

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : রবিবার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। ঝাড়গ্রাম জেলার বিনপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবনাথ হাঁসদা বিপুল ভোটে বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছেন। তাই বিনপুর বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামে সবুজ আবির মেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা আনন্দ করছেন। বিনপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জামবনি ব্লকের দশটি অঞ্চলে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিভিন্ন এলাকায় সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠেছে। ঠিক সেই সময় বিজেপি দল ছেড়ে সবুজ আবির মেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির বহু কর্মী। সোমবার ব্লকের টুলিবড় অঞ্চলে বিজেপির পঞ্চায়েত সদস্য মনসারাম শবর বিজেপি দল ছেড়ে তার অনুগামীদের নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তাদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। একইভাবে জামবনি ব্লকে সোমবার প্রায় শতাধিক বিজেপি কর্মী বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যায়। বিজেপি ঝাড়গ্রাম জেলার চারটি আসনে পরাজিত হওয়ায় বিজেপি কর্মী ও সমর্থকেরা বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করছে বলে ঝাড়গ্রাম জেলার রাজনৈতিক মহলের অনুমান।

Recent Posts

কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু দুলালের

জেএনএফ: দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে আজ নয়াগ্রাম ব্লকের নয়াগ্রাম অঞ্চলে অবস্থিত বাবা কালুয়াষাঁড় থানে মানত এবং পূজো দিয়ে নির্বাচনী প্রচার…

2 hours ago

ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বিনপুর বিধানসভায় ভোটারদের মনে ভয়ভীতি কাটাতে শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল

জেএনএফ, বেলপাহাড়ি : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ নিয়েছে…

6 hours ago

ভোটার ময়দানে অজিত মাহাতো কে পূর্ণ সমর্থন জানালো জেলা সাহিত্য পরিষদ, সংবর্ধণা জানালো ললিত মোহন মাহাতো

ঝাড়গ্রাম : গোপীবল্লভপুরের তৃণমূলের প্রার্থী অজিত মাহাতো কে নির্বাচনের ময়দানে পূর্ণ রূপে পাশে থাকার আশ্বাস ঝাড়গ্রাম জেলা সাহিত্য পরিষদের। সোমবার…

1 day ago

কমিশনের ছ’দফা নির্দেশ মত চারটি থানায় বৈঠক ঝাড়গ্রাম এসপি-র

জেএনএফ, ঝাড়গ্রাম : নিবার্চন কমিশনের ছ'দফা নির্দেশ মত ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি, লালগড়, জামবনি এবং বিনপুর থানায় গিয়ে রবিবার আইসি এবং…

2 days ago

২১ মার্চ পালিত হল কবিতা দিবস

জেএনএফ, ঝাড়গ্রাম : ২১ মার্চ পালিত হল কবিতা দিবস। গাছেরা পুরোনো পাতা ঝেড়ে ফেলে নতুন সবুজ কিশলয়ে সেজে উঠেছে। আর…

2 days ago

নয়াগ্রামে চলছে পুলিশি টহলদারি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false} জেএনএফ, নয়াগ্রাম : ইতিমধ্যেই শুরু হয়েছে রাজ্যে ভোটের দামামা। ভোট-যুদ্ধে ভোটারদের মনে সাহস ও নির্ভয়ে ভোটদানের জন্য নানা পদক্ষেপ…

2 days ago