Breaking
16 Mar 2026, Mon

জাবরা চা বাগান এলাকায় নিজের স্ত্রী ও আড়াই বছরের মেয়েকে ধারাল অস্ত্রের কোপ দিয়ে আত্মঘাতী হল স্বামী

জেএনএফ ওয়েব ডেস্ক :-নকশালবাড়ি ব্লকের জাবরা চা বাগান এলাকায় নিজের স্ত্রী ও আড়াই বছরের মেয়েকে ধারাল অস্ত্রের কোপ দিয়ে আত্মঘাতী হল স্বামী। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃতদের নাম প্রসূন প্রজা(২২),অলিকা প্রজা আড়াই। এবং মহিলাটি বর্তমানে উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে প্রসূন প্রজা তার তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা ওরাওঁ এবং আড়াই বছরের মেয়ে অলিকা প্রজাকে নিয়ে তার শ্বশুরবাড়ি জাবরা চা বাগানে বেড়াতে আসেন। রাতে সকলের সঙ্গে খাওয়া দাওয়া করে একই ঘরে ঘুমায়। এরপর গভীর রাতে হঠাৎই প্রসূন ধারালো অস্ত্র দিয়ে তার আড়াই বছরের শিশুকন্যা ও স্ত্রীকে কোবাতে থাকে। নিজে ধারাল অস্ত্র দিয়ে নিজেকে আঘাত করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এরপর স্থানীয়রা চিৎকার শুনে আসে। এবং গুরুত্বর জখম অবস্থায় শিশুকন্যা ও মহিলাকে উদ্ধার করে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। কিন্তু সেখানে তাদের উত্তরবঙ্গ ম্যাডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শিশুকন্যার মৃত্যু হয়। এবং জখম মহিলার চিকিৎসা চলছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার পুলিশ। এরপর পুলিশ অভিযুক্তর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ।

Developed by