জাতীয়স্তরে ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দিঘা যাচ্ছে কোচবিহার থেকে ১৪ জনের একটি দল


জেএনএফ ওয়েব ডেস্ক: শারীর শিক্ষার ভিত্তি মজবুত করতে ও আত্মরক্ষার কৌশল আয়ত্ত করতে দীর্ঘ ২০ বছর ধরে ক্যারাটে করিয়ে আসছেন কোচবিহারের ক্যারাটে জগতের পরিচিত মুখ সেন্সাই বিশু রায়। এবারে তার তত্ত্বাবধানে ও পরিচালনায় কোচবিহার থেকে ১৪ জনের একটি ক্যারাটে জাতীয় স্তরের খেলায় অংশ নিতে যাচ্ছে। এই খেলাটি অনুষ্ঠিত হবে দীঘায়।এদিন  ক্যারাটে মাস্টার সেন্সাই বিশু রায় বলেন, আজ কোচবিহার এবং দিনহাটা থেকে প্রায় ১৫ জনের একটি দল জাতীয় ক্যারাটে টুর্নামেন্টে অংশগ্রহণ করতে দিঘা যাচ্ছে। এদের মধ্যে ৪ জন রাহুল বাজফোর, মৌসুমী খাতুন, পুজা দাস ও ঋতিকা পাল। এছাড়াও সাধারণ বেল্ট থেকে ১০ জন স্নেহা সরকার, মায়া থাপা, সঙ্গিতা সামন্ত, লাবনি রায়, তনুশ্রী বর্মণ, জয়দেব বর্মণ, তন্ময় বর্মণ, অনামিকা বর্মণ, রাজু বর্মণ, জয়ন্ত বর্মণ, পুজয়ি রায় প্রমুখ।কোচবিহার জেলার মূলত দুটি শাখা থেকে এই অংশগ্রহণকারীরা খেলতে দীঘায় যাচ্ছেন। তিনি আরও জানান, করোনা মহামারীর জেরে দীর্ঘদিন থেকেই তাদের অনুশীলন বন্ধ হয়ে রয়েছে, কিন্তু পারফরম্যান্সকে ধরে রাখার জন্য তারা প্রতিদিন সকালে জেলাশাসক দপ্তরের সামনে তারা তাদের এই অনুশীলন চর্চা চালিয়ে যাচ্ছে।ক্যারাটে একটি আঘাতের কৌশল যেটি ঘুষি, লাথি, হাঁটু এবং কনুইয়ের আঘাত ও মুক্তহস্ত কৌশল যেমন ছুরিহস্ত ব্যবহার করে। কিছু স্টাইলে আঁকড়ে ধরা, আবদ্ধ করা, বাঁধা, আছাড় এবং অতীব গুরুত্বপূর্ণ পয়েন্টে আঘাত শেখানো হয়। ক্যারাটে শেখার উপকারিতা অনেক। ক্যারাটে হলো ৫০% হাতের কাজ ও ৫০% পায়ের কাজ। এটাতে আত্মরক্ষা করার কৌশল শেখায় বেশি। এতে মনোবল অনেক বাড়ে এবং আত্মরক্ষার ক্ষেত্রেও এটি অনেক সাহায্য করে।

Recent Posts

কংসাবতী নদীর জল বাড়তেই বিচ্ছিন্ন হোলো দুই জেলা মেদিনীপুর-ঝাড়গ্রাম, যোগাযোগ দুর্ভোগে সাধারণ মানুষ

অরূপ কুমার মাজী, ঝাড়গ্রাম : টানা বৃষ্টির জেরে বাড়লো কংসাবতী নদীর জল স্তর, যার ফলে ডুবে গেল আমদই কঙ্কাবতী ফেরিঘাটের…

3 weeks ago

SACTWA পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার সম্মেলন

জেএনএফ, মেদিনীপুর : রবিবার SACTWA সংগঠনের ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার আলোচনা সভা অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরের রেডক্রশ সভাগৃহে। প্রদীপ…

4 weeks ago

রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক নিচ্ছেন বিনপুর বিধানসভার বিধায়ক ডাঃ প্রনত টুডু

বিনপুর -৪মন্ডলের আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ শিবিরের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ বর্গ শিবিরে রাজ্য সরকারের সাফল্য ও বাস্তবায়নের উপর বৈঠক…

4 weeks ago

রক্তদাতা ঝাড়গ্রামের পরিচিত মুখ চন্দন সৎপতি, ৫৫তম বার রক্তদান

ঝাড়গ্রামের পরিচিত স্বেচ্ছা রক্তদাতা চন্দন সৎপতি আবারও মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি ৫৫তম বার স্বেচ্ছায় রক্তদান করে সমাজের কাছে…

4 weeks ago

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির

ঝাড়গ্রাম মর্নিং ওয়াক স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজের বিভিন্ন স্তরের রক্তদাতারা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে…

4 weeks ago

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডব

বড়াশুলির জঙ্গলে বনদপ্তরের গাড়ির উপর হাতির দলের তাণ্ডবঝাড়গ্রাম জেলার বড়াশুলির জঙ্গলে হাতির দলের তাণ্ডবে বনদপ্তরের একটি টহলদারি গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত…

4 weeks ago